৯০ বছর পর হেনরির রেকর্ড গড়া বোলিংয়ে অল্প রানে অল আউটের এমন লজ্জা পেল দক্ষিণ আফ্রিকা
স্লিপে দাঁড়ানো সাউদির হাতে ক্যাচ তোলেন তিনি। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ব্রেক-থ্রু এনে দেন জেমিসন। উদ্বোধনী ব্যাটার সারেলকে সাজঘরে ফেরান তিনি। হেনরির সামনে টিকতে পারেননি মার্করামও। ১৫ করে আউট হন তিনি। হেনরির তৃতীয় শিকার হন প্রোটিয়ার সেরা ব্যাটার র্যাসি ডুসেন। মাত্র ৮ করে সাজঘরের পথ ধরেন তিনি।
হেনরির বোলিং তোপে ৩৭ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। দলটির বিপদ আরও বাড়ে দলীয় ৫২ রানে বাভুমার বিদায়ের পর। পরবর্তীতে হামজা ও ভেরেইন কিছুটা আশার আলো দেখান দক্ষিণ আফ্রিকাকে। তবে তাঁদের জুটিও ভাঙেন হেনরি। ২৫ রান করা হামজাকে আউট করেন এ পেসার।
ইনিংসে নিজের পঞ্চম উইকেটটি আসে ভেরেইনের উইকেটে। তাঁকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ৬ষ্ঠম বারের মতো ‘পাঁচ’ উইকেট শিকার করেন হেনরি। ৮৮ রানে আট উইকেট পড়লে বাকি দুটি ছিল কেবলই সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত প্রোটিয়াদের ইনিংস থামে ৯৫ রানেই।
হেনরির সাত উইকেট ব্যতীত একটি করে উইকেট নেন সাউদি, জেমিসন ও ওয়্যাগনার। এদিকে সাত নিয়ে কিউই কিংবদন্তীদের পাশে নাম লেখালেন হেনরি। নিউজিল্যান্ডের হয়ে প্যাটেল, হ্যাডলির পর চতুর্থ ইনিংস সেরা বোলিং ফিগার এখন হেনরির।
প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। বড় ইনিংসের দেখা পাননি ল্যাথামও। এখন পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল