‘আমি বলছি রিভিউ নে’, রোহিতকে জোর করে DRS নেওয়ালেন কোহলি, (ভিডিও ভাইরাল)
সেই ম্যাচেই বিরাট কোহলির কথায় একটি রিভিউয়ের আবেদন জানিয়েছিলেন রোহিত। সেক্ষেত্রে সফল হয় ভারত। এবার ইডেনে রোহিতকে ফের জোর করে রিভিউ নেওয়ালেন কোহলি। যদিও এবার আর সাফল্য আসেনি। তবে আম্পায়ারের বদান্যতায় এক্ষেত্রে রিভিউ খোয়াতে হয়নি টিম ইন্ডিয়াকে।
ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৭.৫ ওভারে রবি বিষ্ণোইয়ের লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করার চেষ্টা করেন রোস্টন চেস। বল উইকেটকিপারের হাতে যাওয়ার পর পন্ত সেটিকে স্টাম্পে লাগিয়ে আউটের আবেদন জানান। তবে আম্পায়ার ওয়াইড বলের সংকেত দেন। যদিও বল কিছুতে লাগার আওয়াজ শুনতে পান ভারতীয় ক্রিকেটাররা।
অনেক সময়েই আম্পায়ার যাতে ওয়াইড না দেন, বিভ্রান্ত করতেই এমন আবেদন করতে দেখা যায় ক্রিকেটারদের। এক্ষেত্রে যদিও কোহলির মনে হয় যে, বল ব্যাটে ও প্যাডে লাগার ২টি আওয়াজ শোনা গিয়েছে। তিনি রোহিতকে বলেন, ‘দু'টো আওয়াজ এসেছে। বল ব্যাট-প্যাডে লেগেছে। আমি বলছি রিভিউ নে।'
কোহলির কথা মতোই রোহিত ক্যাচের আবেদন জানিয়ে রিভিউ চান। তবে এক্ষেত্রে আম্পায়ার নিজে থেকেও স্টাম্প আউটের জন্য তৃতীয় আম্পায়ারের কড়া নাড়েন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লাগেনি, তবে প্যাডে লেগে উইকেটকিপারের হাতে গিয়েছে। এক্ষেত্রে স্টাম্প আউটও ছিলেন না চেস। সুতরাং, ব্যাটসম্যান আউট না হলেও আম্পায়ার নিজে স্টাম্পের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাঠানোয় ভারতের রিভিউ নষ্ট হয়নি। অবশ্য টিম ইন্ডিয়া এই ডিআরএস থেকে লাভও পায়। আম্পায়ার প্রথমে ওয়াইড বল ঘোষণা করলেও রিভিউয়ের পর সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেন তিনি।
— Maqbool (@im_maqbool) February 16, 2022
— Maqbool (@im_maqbool) February 16, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল