ব্রেকিং নিউজ: অসুস্থ সাকিব
ফাইনাল ফটো সেশনের সময় মিডিয়ার সামনে ট্রফি নিয়ে পোজ দিচ্ছেন দুই দলের অধিনায়ক। তবে ফটো সেশনে দেখা যায়নি সাকিব আল হাসানকে। ফরচুন বরিশালের অধিনায়কের পরিবর্তে ফটো সেশনে আসেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
একই সময়ে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ জানায় আসল ঘটনা। ফাইনালের আগের দিন পেটের পীড়ায় ভুগছেন নিয়মিত অধিনায়ক। এ কারণে ফটোসেশন ও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পাঠানো হয়েছে সহ-অধিনায়ক সোহানকে।
টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সাকিবকে অবশ্য ফাইনালে পাওয়ার প্রত্যাশা বরিশালের। সোহান জানান, ফাইনাল ম্যাচে সাকিবের নেতৃত্বেই ফরচুন বরিশাল মাঠে নামার কথা রয়েছে।
তিনি বলেন, ‘সাকিব ভাই আসতে পারেনি। যার কারণে আমি আসা। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সকালে উনি জিমে ছিলেন। (সাকিব ফাইনালের বিবেচনায় আছেন কি না) ইনশাআল্লাহ্, আশা করি।’
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসেরও আশা, ফাইনালে তার প্রতিপক্ষ হয়ে মাঠে নামবেন সাকিব। বললেন, ‘কালকের ম্যাচে তো দুজনের দেখা হবে আবার!’
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ শুরু হবে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায়। টিভি পর্দার পাশাপাশি অনলাইনে ম্যাচটি সরাসরি দেখা যাবে র্যাবিটহ্যোলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল