নতুন রেকর্ড: অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব
সাকিবুল গণির আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড ছিল মধ্যপ্রদেশের ব্যাটসম্যান অজয় রোহেরার নামে। হায়দরাবাদের বিরুদ্ধে ২০১৮-১৯ রঞ্জি মরশুমে তিনি এই কীর্তি করেছিলেন। অজয় রোহেরা তখন ২৬৭ রান করেছিলেন। কিন্তু সেই রেকর্ড ভেঙে এখন অনেকটাই এগিয়ে গিয়েছেন বিহারের সাকিবুল গণি।
কলকাতার সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসে, মিজোরামের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি বিহারের। মাত্র ৭১ রানে আউট হন তার ৩ ব্যাটসম্যান। কিন্তু এরপর যা দেখা গেল তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। মিজোরামের বোলিংয়ের সুতো খুললেন সাকিবুল গণি ও বাবুল কুমার। এই সময়ে অভিষেক হওয়া সাকিবুল দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি করে নিজের নামে নতুন বিশ্ব রেকর্ড গড়েন।
বিহারের সাকিবুল গনি তার পুরো ইনিংসে ৩৪১ রান করেন। এটি করতে, তিনি ৪০৫ বল খেলেন। একইসঙ্গে এই বিশ্বরেকর্ড ইনিংসে সাকিবুল মারেন ৫৬টি চার ও ২টি ছক্কা। এই ইনিংসে বাবুল কুমারের সাথে চতুর্থ উইকেটে ৭৫৬ বলে ৫৩৮ রানের পার্টনারশিপ করেন তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:লাহোর বনাম করাচি
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন