নারাইনের ক্ষ্যাপাটে ব্যাটিংয়ে বরিশালকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা
মুজিব উর রহমানের করা প্রথম ওভারেই তিনি নেন ১৭ রান। ২১ বলে পূর্ণ করেন অর্ধশতক। ৫ম ওভার শুরু করেন মেহেদী হাসান রানাকে ছক্কা হাঁকিয়ে। তবে ঐ ওভারেই নাজমুল হোসেন শান্তর হাতে তালুবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় নারাইনকে।
বিদায়ের আগে ২৩ বলের মোকাবেলায় করেন ৫৭ রান, হাঁকান পাঁচটি করে চার-ছক্কা। নারাইনের আগেই বরিশাল শিকার করে লিটনকে। তবে মূল বিপর্যয় শুরু হয় নারাইনের বিদায়ের পর।
খেই হারিয়ে ফেলা কুমিল্লা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৯৫ রানের মধ্যে হারিয়ে ফেলে ৬ উইকেট। বরিশালের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করায় কুমিল্লা প্রত্যাশা অনুযায়ী রান তুলতে পারেনি। ৬ ওভার শেষে যে কুমিল্লার রান ছিল ৭৩, ১৮ ওভার শেষে তাদের রানই ছিল মাত্র ১৪১।
সপ্তম উইকেটে মঈন আলী ও মেহেদী হাসান রানা গড়েন ৫৪ রানের পার্টনারশিপ, ৫২ বলের মোকাবেলায়। শেষ ওভারে দুজনই ফেরেন সাজঘরে। রানআউট হওয়ার আগে ৩২ বলে ৩৮ রান করেন মঈন, হাঁকান দুটি চার ও একটি ছক্কা। ২৭ বলে ১৯ রান করে শফিকুলের শিকার হন রনি। পরের বলে শফিকুল শিকার করেন শহিদুল ইসলামকেও। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান।
বরিশালের পক্ষে শফিকুল ইসলাম ও মুজিব উর রহমান শিকার করেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো ও মেহেদী হাসান রানা।
সংক্ষিপ্ত স্কোর টস : কুমিল্লা ভিক্টোরিয়ান্স
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫১/৯ (২০ ওভার)নারাইন ৫৭, মঈন ৩৮, রনি ১৯, ইমরুল ১২মুজিব ২৭/২, শফিকুল ৩১/২, ব্রাভো ২৬/১, সাকিব ৩০/১
জয়ের জন্য ফরচুন বরিশালের প্রয়োজন ১৫২ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন