বিপিএলের এবারের আসরের বোলিংয়ে সেরার মুকুট উঠলো যে ক্রিকেটারের মাথায়
সবাইকে ছাড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরেও সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ বাঁহাতি পেসার। কুমিল্লাকে তৃতীয়বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।
এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুইবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।
বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারি
১. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭
২. ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) - ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০
৩. সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) - ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩
৪. তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯
৫. মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২
এছাড়া ফাইনাল ম্যাচে দুর্দান্ত শেষ ওভার উপহার দেওয়া শহিদুল ইসলাম ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন।
বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারি
১. ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) - ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (প্রথম আসর)
২. আলফনসো থমাস (ঢাকা গ্ল্যাডিয়েটরস) - ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট (দ্বিতীয় আসর)
৩. কেভন কুপার (বরিশাল বুলস) - ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (তৃতীয় আসর)
৪. ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) - ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (চতুর্থ আসর)
৫. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) - ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (পঞ্চম আসর)
৬. সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) - ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (ষষ্ঠ আসর)
৭. মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) - ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (সপ্তম আসর) ৮. মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) - ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট (অষ্টম আসর)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল