6,6,6,6,6,4,4,4,4,4,4, চার ছক্কার ঝড়ে টি-২০ তে ৩৬৪ রানের অবিশাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
কিন্তু ১৯তম ওভারে এসে ম্যাচটা ক্যারিবীয়দের হাত থেকে কেড়ে নিলেন ভুবনেশ্বর কুমার। ভারতের অভিজ্ঞ পেসার ওই ওভারে দিলেন মাত্র ৪ রান। তুলে নিলেন নিকোলাস পুরানের উইকেট।
শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার পড়ে ২৫ রান। হর্ষল প্যাটেলের করা ওভারে তৃতীয় আর চতুর্থ বলটি সীমানার ওপারে আছড়ে ফেলে আশা জাগিয়েছিলেন পাওয়েল।
শেষ দুই বলে জিততে চাই ১১। দুই ছক্কা হলে জয়, একটি ছয় আর চার হলেও টাই। কিন্তু হর্ষল এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখলেন। দুই ছক্কা হজমের পর শেষ দুই বলে দিলেন মাত্র দুটি সিঙ্গেলস। জিতে গেলো ভারত।
কলকাতার ইডেন গার্ডেনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল ভারত।
শুক্রবার রাতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বিরাট কোহলি, রিশাভ পান্ত আর ভেঙ্কটেশ আয়ারের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।
কোহলি ৪১ বলে আর পান্ত মাত্র ২৮ বলেই করেন সমান ৫২ রান করে। শেষদিকে ১৮ বলে ৩৩ রানের ঝড় তুলে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ।
জবাবে ৫৯ রানের মধ্যে ব্রেন্ডন কিং (২২) আর কাইল মায়ার্সকে (৯) হারালেও পাওয়েল আর পুরানের শতরানের জুটিতে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ রক্ষা হয়নি।
পুরান ৪১ বলে ৬২ রানে আউট হন। পাওয়েল ৩৬ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৬৮ রানে। ৩ উইকেটে ১৭৮ রানে থামে ক্যারিবীয়রা। দুই ইনিংস মিলে ৩৬৪ রানের অবিশ্বাস্য টি-২০ ম্যাচ দেখতে পেল ক্রিকেট প্রেমিরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল