অধিনায়কের চাওয়াতেই ইমরুলদের ক্যাম্প বগুড়ায়
ছায়া দল বাংলাদেশ টাইগার্স আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ক্যাম্প করবে বগুড়ায়। ২৩ সদস্যের স্কোয়াডে প্রাধান্য দেওয়া হয়েছে টেস্ট ক্রিকেটারদের। বাংলাদেশ টেস্ট দলের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকা সফর। সেই অনুযায়ী প্রস্তুতি নিতেই বেছে নেওয়া হয়েছে বগুড়া।
আর এর নেপথ্যে আছেন টেস্ট অধিনায়ক মুনিমুল হক। বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে মুমিনুলই দিয়েছিলেন বগুড়ায় ক্যাম্প করার পরামর্শ। সেই অনুযায়ী সুজনের সাথে ক্যাম্পের সার্বিক দিক পরিকল্পনা করে রেখেছেন ছায়া দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলা টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। তিনি বলেন, ‘আমাদের এই প্রোগ্রামের মূল ফোকাস হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফর। সেই আদলে সুজন ভাই ও বাবুল ভাই পুরো প্রোগ্রাম পরিকল্পনা সাজিয়েছেন। তাই এই প্রোগ্রামে আরও পেসার নেওয়া হবে। বিশ্লেষক নাসু ভাইও কাজ করবেন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে যে বোলারদের মোকাবেলা করবেন তার জন্য ক্রিকেটারদের প্রস্তুত করবেন।’
বগুড়াকে কেন বেছে নেওয়া হল, সেই প্রশ্নের উত্তরও খোলাসা করেছেন ইনাম। তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করেছেন, কেন বগুড়া? সুজন ভাই মুমিনুলের সাথে আলোচনা করেছিল। টেস্ট অধিনায়ক বলেছেন- সুজন ভাই, এই প্রোগ্রামের জন্য বগুড়া অনেক ভালো ভেন্যু হবে। যেহেতু বগুড়ার উইকেট ফাস্ট। সেই সাথে আগের আন্তর্জাতিক ভেন্যুটাকে আমরা আবার ব্যবহার করতে পারছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল