গেইল কী করল, ব্রাভো কী করল, এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্রিকেটাররা কী করল : সুজন
শেষ ওভারে ১০ রান লাগত বরিশালের। স্ট্রাইকে থাকা তৌহিদ হৃদয় সোজা মারলেও ঠেকিয়ে দেন বোলার শহিদুল। পরের বলে অফ সাইডে বল ঠেলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন হৃদয়। তৃতীয় বলে এক রান নেন মুজিব। পরের বলটা ওয়াইড হলেও চতুর্থ বলে দুই রান নেন হৃদয়। পঞ্চম বলে ক্যাচ তুলে দিলেও হাত ফসকে যায় তানভিরের। শেষ বলে ৩ রান আর নিতে পারেননি কুমিল্লা। শেষ বলে রান আউট হন মুজিব।
ফাইনালে শেষ মুহূর্তে এসে এমন হার কিছুতেই মানতে পারছেন না দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। ম্যাচ হারে কোনো অজুহাত দেখছেন না তিনি। গতকাল ম্যাচ শেষে খালেদ মাহমুদ সুজন বলেন “আমরা যেখানে থেকে হেরেছি, সেখান থেকে হারার কথা নয়। এটা চরম ব্যর্থতা। এই না পারার কোনো অজুহাত নেই।”
সুজন আরও যোগ করেন, ‘শেষ ২ ওভারে বাউন্ডারি বের করতে না পারলে দল জিতবে কী করে? সোজা কথা হলো, আমরা এই জায়গায় পারি না। বারবার এমন পরিস্থিতিতে আমরা ব্যর্থ হচ্ছি। এটা আজ আবার প্রমাণ হলো যে আমাদের ক্রিকেট সেভাবে আগায়নি। আমরা একই জায়গায় গিয়ে আটকে আছি।”
দেশীয় ক্রিকেটারদের গেম সেন্স নিয়ে প্রশ্ন তুলে সুজন বলেন, “আমাদের ছেলেদের এটাই শিখতে হবে যে কোন বোলারকে আপনি মারবেন, কাকে মারবেন না। আমরা সব সময় বলি বাংলাদেশের ক্রিকেটারদের গেম সেন্সের কথা। আজকের ম্যাচ দেখলেই বোঝা যাবে আমাদের গেম সেন্সের কতটা অভাব আছে”।
” ওরা অনেক খেলেছে, অনেকগুলো বিপিএল হলো, ওরা শিখছে, কিন্তু শেখাটার গতি বাড়াতে হবে। বিদেশি ক্রিকেটাররা কী করল, গেইল কী করল, ব্রাভো কী করল, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ক্রিকেটাররা কী করল। ম্যাচ উইনার কজন বের হলো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল