ব্রেকিং নিউজ: আজীবন নিষিদ্ধ অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার
অবশেষে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফকনারের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলা এ অসি তারকাকে পিএসএল থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে পিসিবি। পিএসএলের সামনের কোনো আসরেই প্লেয়ার্স ড্রাফটে ফকনারের নাম রাখা হবে না বলে জানিয়েছে তারা।
শনিবার সন্ধ্যায় দেওয়া বিবৃতিতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পারিশ্রমিক নিয়ে মিথ্যাচারের যে অভিযোগ করেছেন ফকনার, তা পুরোপুরি ভিত্তিহীন এবং টুর্নামেন্ট আয়োজকদের জন্য অপমানজনক। কেননা টুর্নামেন্টের সাত বছরে কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে কখনও ঝামেলা হয়নি।
এসময় ফকনারের সঙ্গে হওয়া ঘটনার বিস্তারিত জানিয়ে পিসিবি লিখেছে, গত বছরের ডিসেম্বরে ফকনারের এজেন্টের কাছ থেকে পারিশ্রমিক পরিশোধ করার জন্য যুক্তরাজ্যের একটি ব্যাংক একাউন্টের তথ্য নিয়েছিল পিসিবি। পরে চলতি বছরের জানুয়ারিতে সেই এজেন্ট অস্ট্রেলিয়াভিত্তিক আরেকটি ব্যাংক একাউন্টের তথ্য দেয় পারিশ্রমিক নেওয়ার জন্য।
কিন্তু এর আগেই ফকনারের পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ যুক্তরাজ্যভিত্তিক ব্যাংকে তার বন্ধ হয়ে যাওয়া একাউন্টে পাঠিয়ে দিয়েছিল পিসিবি। সেই টাকা পাঠানোর রশিদও দেখানো হয় ফকনারকে। সেই পর্যন্ত কাগজপত্র অনুযায়ী, পিসিবির কাছে কোনো পাওনা নেই ফকনারের।
এর বাইরে পারিশ্রমিকের বাকি থাকা ৩০ শতাংশ অর্থ দেওয়ার কথা টুর্নামেন্ট শেষ হওয়ার ৪০ দিনের মধ্যে। যা এখনও পেরিয়ে যায়নি। কিন্তু এর মাঝেই ফকনার দাবি করেন, ৭০ শতাংশ অর্থ যেন তার অস্ট্রেলিয়ার একাউন্টেও পাঠানো হয়। যাতে তাকে দুইবার টাকা দেওয়া হয়।
এই দাবি করে তিনি শুক্রবার মুলতান সুলতানসের বিপক্ষে কোয়েটার হয়ে ম্যাচ না খেলার হুমকি দেন। তাই দায়িত্ব নিয়ে শুক্রবার বিকেলে এ বিষয়ে ফকনারের সঙ্গে আলোচনায় বসে পিসিবি। তবু ম্যাচ খেলতে রাজি হননি ফকনার এবং তার দেশে ফেরার ব্যবস্থা করে দেওয়ার নতুন দাবি করেন।
এই পুরো ঘটনার চলাকালীন ফকনারের এজেন্টের সঙ্গেও যোগাযোগ রাখে পিসিবি। ফকনারের এসব কাজের কারণে দুঃখপ্রকাশ করেন এজেন্ট। পরে শনিবার সকালে দেশে ফিরতে হোটেল ছাড়ার সময় হোটেলেরও বেশ ক্ষতিসাধন করেন ফকনার।
সব ঘটনা মিলিয়েই মূলত ফকনারকে পিএসএলের আসন্ন মৌসুমগুলো থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে পিসিবি।’
উল্লেখ্য, পাকিস্তান ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অভিযোগের কথা জানিয়ে ফকনার লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি শেষ দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কারণ পিসিবি আমাকে চুক্তির পারিশ্রমিক দিচ্ছে না।’
তিনি আরও যোগ করেন, ‘আমি এখানে (পাকিস্তান) এসেছিলাম পুরো আসর খেলতে। কিন্তু তারা ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছে। যা আমাকে কষ্ট দিয়েছে। পাকিস্তানে অনেক তরুণ প্রতিভা থাকায় আমিও দেশটিতে ক্রিকেট ফেরানোর জন্য সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু পিসিবির কাছ থেকে রীতিমতো অপমানই পেয়েছি। আশা করি সবাই আমার অবস্থান বুঝতে পারছেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live