৬,৬,৬,৬,৪,৪,৬ টি-২০ ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইংলিশ তরুণ
শনিবার রাতে পাকিস্তান সুপার লিগের ম্যাচে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরিতেই ১৯৭ রানের বিশাল সংগ্রহ পায় লাহোর। জবাবে ইসলামাবাদ ইউনাইটেড ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৩১ রান। ফলে ৬৬ রানের বড় জয়ে একপ্রকার নিশ্চিত হয়ে গেছে লাহোরের শীর্ষ দুইয়ে থাকা।
মাত্র ১২ রানে ৩ উইকেট পতনের পর ফাখর জামানের সঙ্গে চতুর্থ উইকেটে ১০১ রান যোগ করেন ব্রুক। দুজনের ১০.৩ ওভারের জুটিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্বটা নেন ব্রুক। অন্যপাশে উইকেট বাঁচিয়ে খেলতে থাকেন বাঁহাতি ওপেনার ফাখর।
ইনিংসের ১৩তম ওভারে আউট হওয়ার আগে ৪ চার ও ১ ছয়ের মারে ৪১ বলে ৫১ রান করেন পাকিস্তানি ওপেনার। অন্যদিকে মাত্র ২৭ বলে ফিফটি করার পর, সেঞ্চুরি পেতে মোট ৪৮ বল খরচ করেন ব্রুক। শেষ পর্যন্ত ১০ চার ও ৫ ছয়ের মারে ৪৯ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি।
ব্রুকের এই ৪৮ বলে সেঞ্চুরি পিএসএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। ২০২০ সালের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন মুলতান সুলতানসের দক্ষিণ আফ্রিকান তারকা রাইলি রুশো। এছাড়া ৫০ বা তার কম বলে সেঞ্চুরির রেকর্ড আছে আরও ৪ জনের।
ব্রুকের রেকর্ডগড়া সেঞ্চুরির পর ইসলামাবাদের ব্যাটারদের নিয়ে ছেলেখেলাই করেন লাহোরের বোলাররা। রশিদ খান, জামান খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফরা প্রত্যেকে নেন ২টি করে উইকেট। যার সুবাদে ইসলামাবাদকে ১৩১ রানেই আটকে ৬৬ রানের জয় পায় লাহোর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল