ব্রেকিং নিউজ: ছায়া দল গঠনে বিসিবিকে উদ্বুদ্ধ করেছে তাসকিন
লকডাউনের খেলাহীন সেই সময়টাতে তাসকিন কঠোর পরিশ্রম করে নিজেকে নতুন করে গড়ে তোলেন। এরপর জাতীয় দলে ফিরেছেন বীরের বেশে। লকডাউনে তাসকিনের পরিশ্রম ছিল খোলা মাঠে; বালুর ওপর দৌড়েছেন, সেসব ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তখনই বিসিবি ঠিক করে, ক্রিকেটারদের সবসময় অনুশীলনের মাঝে রাখতে গড়ে তোলা হবে জাতীয় দলের ছায়া দল।
এরই ধারাবাহিকতায় ছায়া দল বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি থেকে। ছায়া দলের দায়িত্বে থাকা বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ জানালেন তাদের পরিকল্পনার কথা।
তিনি বলেন, ‘আমাদের একটা বড় সমস্যা ছিল- যখন জাতীয় দল দেশের বাইরে খেলতে যায় তখন অন্য সংস্করণের খেলোয়াড়রা দেশেই থাকে। তারা কোনো প্রোগ্রামে থাকে না। তারা এখন থেকে এটাতে থাকবে। এর বাইরে ঘরোয়া টুর্নামেন্টগুলোর টপ পারফর্মাররা এখানে আসতে পারে।’
হাই পারফরম্যান্স ইউনিট নিয়ে বছরজুড়েই অবশ্য কাজ হয়, তবে সেখানে সাধারণত তরুণরাই থাকেন। জাতীয় দলে অভিষিক্ত ক্রিকেটারদের জন্যই মূলত এই বাংলাদেশ টাইগার্স, জানান ইনাম- ‘এইচপিতে ২৩ বছরের কম বয়সীরা বেশি থাকে। এর বেশি বয়সী খেলোয়াড়রা কোথায় যাবে? সৌম্য এখন কোথায় যাবে? একটা জায়গা তো থাকতে হবে যেখানে আমরা বছরজুড়ে ওদের সাপোর্ট দিতে পারি।’
ইনাম অকপটে স্বীকার করলেন, বোর্ড অনন্য এই উদ্যোগ গ্রহণের ধারণা পেয়েছিল লকডাউনে তাসকিনের খাটুনির সেসব দৃশ্যে। তারকা এই পেসার কীভাবে ছায়া দল গঠনে বোর্ডকে উদ্বুদ্ধ করেছেন, তা খোলাসা করেছেন ইনাম।
তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে তাসকিন আহমেদের কথা বলা যায়। যখন সে জাতীয় দলে ছিল না। সে কিন্তু মহামারীর সময় নিজে নিজে অনুশীলন করে গতি বাড়িয়েছে, জাতীয় দলে ফিরে এসেছে। এটাই যদি আমরা প্রোগ্রাম আকারে করতে পারি, যেটা বিসিবির স্বপ্ন ছিল, সেটাই এবার শুরু হতে যাচ্ছে।’
‘আমরা জাতীয় দলের পুল বড় করতে চাচ্ছি। পাইপলাইন বড় করতে চাচ্ছি। একজন খেলোয়াড় যেন সবসময় প্রস্তুত থাকে।’– বলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল