পিএসএলের বিদায়ী ম্যাচে অনন্য সম্মান পেলেন রশিদ খান
রশিদের শেষ ম্যাচে ৬৬ রানের বড় জয় পেয়েছে লাহোর কালন্দার্স। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন রশিদ। ৪ ওভার বোলিং করে ১৯ রানের বিনিময়ে তিনি শিকার করেছেন ২ উইকেট। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন ৫ এরও কম।
ব্যাটারদের কল্যানে বড় লক্ষ্য দাঁড় করানোর পর রশিদের এমন দাপুটে বোলিংয়ে সহজেই জয় পেয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। তবে এই আফগান ম্যাজিশিয়ানের অনুপস্থিতিতে নিশ্চিতভাবেই ভুগবে দল।
এবারের আসরে ৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই তাকে গার্ড অব অনার দিয়েছে সতীর্থরা। শেষবেলায় সতীর্থদের দেয়া এই সম্মান নিশ্চই তার ক্যারিয়ারের সুখকর স্মৃতিগুলোর অন্যতম একটি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আফগানিস্তান দল এখন বাংলাদেশে। টাইগারদের বিপক্ষে তাদের সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।
বাংলাদেশে পৌঁছে আফগানরা সিলেটে অনুশীলন ক্যাম্প করেছে। গত শনিবার তারা সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছায়। সবকিছু ঠিক থাকলে রবিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল