আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে
যে কারনে দুই দলের জন্য এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। তবে আফগানিস্তানের থেকে বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ এই যে এই সিরিজে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারে তাহলে আগামী ওয়ানডে বিশ্বকাপ একপ্রকার নিশ্চিত হয়ে যাবে টাইগারদের জন্য।
সেই সাথে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। এই মুহূর্তে আইসিসি সুপার লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের উপরে হয়েছে ইংল্যান্ড। দুই দলের মধ্যকার পয়েন্ট পার্থক্য মাত্র ১৫। এখন পর্যন্ত আইসিসির সুপার লিগে ১৫ ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এর মধ্যে তারা জয়লাভ করেছে ৯ ম্যাচে। এছাড়াও একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। যার কারণে ৯৫ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের থেকে মাত্র ১৫ পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
এখন পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে আট ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টাইগাররা। বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে দুইটি ম্যাচে জয়লাভ করে তাহলে ইংল্যান্ডকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তামিম ইকবালের দল।
তবে আফগানিস্তান ও রয়েছে সুবিধাজনক স্থানে। সুপার লিগে এখনো পর্যন্ত কোন ম্যাচ হারেনি আফগানিস্থান। ৬ ম্যাচের মধ্যে ৬টি-তেই জয়লাভ করেছে তারা। তবে আফগানিস্তানের সামনেও রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠার হাতছানি। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে তাদের সবকয়টি ম্যাচে জয়লাভ করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন