বাংলাদেশ বনাম আফগানিস্তান: ওয়ানডে সিরিজের টিকিটের মূল্যতালিকা প্রকাশ
২২ ফেব্রুয়ারি, প্রথম ওয়ানডের আগের দিন থেকে সিরিজের টিকিট কেনা যাবে। টিকিট পাওয়া যাবে চট্টগ্রামের সাগরিকার বিটাক মোড়ে নির্ধারিত টিকিট বিক্রির বুথে।
প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে টিকিট বিক্রি। ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। অবিক্রিত থাকলে টিকিট কেনা যাবে ম্যাচের দিনও।
যদিও কতগুলো টিকিট বিক্রি করা হবে তা জানানো হয়নি। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে ৪-৫ হাজার দর্শককে খেলা দেখতে দেওয়ার অনুমোদন রয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও দর্শক ধারণক্ষমতার ৫০ শতাংশ আসনে বসে খেলা দেখার সুযোগ করে দিতে আগ্রহী বোর্ড।
ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা। এই অর্থ খরচ করে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডে বসে। এছাড়া ৩০০ টাকা খরচ করে ক্লাব হাউজ, ৫০০ টাকা খরচ করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ও ১ হাজার টাকা খরচ করে রুফটপের টিকিট কিনতে পারবেন দর্শকরা।
একনজরে ওয়ানডে সিরিজের টিকিটের মূল্যতালিকা
রুফটপ – ১ হাজার টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড – ৫০০ টাকা
ক্লাব হাউজ – ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড – ১৫০ টাকা
একনজরে ওয়ানডে সিরিজের সূচি
|
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন