আবারও মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা
এ তথ্য জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে। এ মাঠে এখনো পর্যন্ত কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ব্রাজিল-আর্জেন্টিনার মতো বড় দুটি দলের ম্যাচ দিয়েই তার শুভ সূচনা হতে যাচ্ছে। ম্যাচের তারিখ এখনো চূড়ান্ত না হলেও ম্যাচটিতে খেলতে পারবেন না আর্জেন্টিনার চার ফুটবলার। তাদের দেওয়া হয়েছে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। একই সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনা দু’দলকেই করা হয়েছে আর্থিক জরিমানা।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেটা যদি হয় বিশ্বকাপ বাছাইয়ের তাহলে তো কথাই নেই। গত সেপ্টেম্বরে বিশ্ব যখন করোনায় ধুঁকছিল, সাও পাওলোতে দর্শকবিহীন গ্যালারিতে মহারণে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচ মাঠে গড়ানোর কিছু সময় পরই বাধে বিপত্তি।
অ’স্ত্র নিয়ে মাঠে ঢুকে পড়েন কিছু মানুষ। জানা যায়, তারা ব্রাজিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। আর্জেন্টিনার চার ফুটবলার মিথ্য তথ্য দিয়ে প্রবেশ করেছেন ব্রাজিলে। তাদের থাকার কথা ছিল কোয়ারেন্টাইনে, অথচ তারা ছিলেন মাঠে। দীর্ঘ সময় আলোচনা করেও আসা যায়নি কোনো সিদ্ধান্তে। ফলে ম্যাচটি বাতিল করা হয়।
সেই ম্যাচের প্রভাব অবশ্য পড়েনি ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে। কনমেবল অঞ্চলের শীর্ষ দুটি স্থান নিজেদের দখলে রেখে তারা নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ। তবে সেই ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারছিল না ফিফা। অবশেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর ম্যাচের ভাগ্য জানা গেলো।
পুনরায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা। তবে ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সেটা এখনো জানায়নি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। পুরো ঘটনা পর্যালোচনা করে এর বাইরেও কিছু সিদ্ধান্ত নিয়েছে ফিফা। দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো বুয়েনদিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো এবং জিওভান্নি লো সেলসোকে।
ক্লাবের হয়ে খেলতে কোনো বাধা না থাকলেও জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলতে পারবেন না এই চার ফুটবলার। শাস্তি দেয়া হয়েছে সংশ্লিষ্ট দুই দলকেও। তবে সেটা সীমাবদ্ধ আর্থিক জরিমানাতেই। ব্রাজিল দলকে সাড়ে পাঁচ লাখ ও আর্জেন্টিনা দলকে আড়াই লাখ সুইস ফ্রা জরিমানা করে ফিফা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল