আসল রহস্য ফাঁস: যে কারনে নির্বাচকদের মন গলাতে পারেন না ইমরুল
বাংলাদেশ ক্রিকেটের কিছু অনুসারী অনেক সময়ই ইমরুল কায়েসকে নিয়ে হাসিঠাট্টায় মাতে, জার্সি নম্বর থেকে শুরু করে ইমরুল কায়েসের প্রতিটি পদক্ষেপ নিয়ে নানা ধরনের ট্রল, মিম ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট দেখা যায়। জাতীয় দলের বাইরে থাকার পরও তাকে নিয়ে এই আলোচনা কেন? প্রমিথ রায়হানের মতে, ইমরুল কায়েসের চলন-বলন তারকাদের মতো নয়, এটা তার পাবলিক ইমেজের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে।
ইমরুল কায়েস জানেন, সোশ্যাল মিডিয়াগুলোতে তাকে ‘ব্রো’ হিসেবে সম্বোধন করা হয়। এতে অবশ্য তার আপত্তিও নেই। কিন্তু কোচ নাজমুল আবেদিন ফাহিম জানালেন, এই বিদ্রুপগুলো ইমরুলকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি বলেন, ‘একেকজনের মানসিকতা একেক রকম, ওকে যে সবাই একটু হলেও অবহেলা করে সেটা যদি জেদ হিসেবে কাজ করত তাহলে কিন্তু ভালো হতো। যেটা হয়, ওকে অবহেলা করলে ইমরুল আরো মানসিকভাবে নেতিবাচক অবস্থানে চলে যায়। ‘সমর্থকদের এই বিদ্রুপ নিয়ে ইমরুল বলেন, ‘দেখেন, বাংলাদেশে ভালো খেললে অনেককে মুহূর্তেই অনেক ওপরে তুলে দেওয়া হয়, আবার খারাপ খেললে একেবারে তুলাধুনা করা হয়। এটা রেগুলার। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগটা আমার জন্য অন্য রকম একটা অভিজ্ঞতা। বড় বড় টিমের ক্রিকেটার। ড্রেসিংরুম শেয়ার করা মাঠে ওদের সাথে খেলা, আমি যেভাবে নেতৃত্ব দিয়েছি মাঠে, সেটা ওরা মেনে নিয়েছে। ‘
আর জাতীয় দলে বছরের পর বছর অবহেলার শিকার হওয়া নিয়ে ইমরুলের বক্তব্য, ‘আমি আর এসব ভাবি না। যদি ভালো খেলি সুযোগ পাব, না হলে ডাক পাব না। ‘ তবে নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, ‘নির্বাচকরা যদি ইমরুলকে ভালোভাবে পর্যবেক্ষণ করে পাশে থাকতেন, তাহলে সে অনেক ভালো করতে পারত। যখন একজন ক্রিকেটার জানে যে অন্যদের মতো পারফর্ম করলে দলে সুযোগ মিলবে না, অন্যদের চেয়ে ভালো করতে হবে, সেটা একটা মানসিক চাপ। ‘
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল