আফগানদের বিপক্ষে জয়-শান্ত, লিটন কাকে কোন পজিশনে খেলানো হবে জানালেন বিসিবি
পাশাপাশি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার জয়ও স্কোয়াডের অংশ। বিপিএলে চরম রকমের অধারাবাহিক পারফর্ম করা শান্তকেও দলে রেখেছেন নির্বাচকেরা। তবে বাস্তবিক অর্থে ইবাদত জয় কিংবা শান্তর মূল একাদশে থাকা হয়তো হচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে অসাধারণ পারফর্ম করা ইবাদত, নিঃসন্দেহে একজন অসাধারণ বোলার তবে ওয়ানডেতে বল করার জন্য যে ধরনের ভ্যারিয়েশন দরকার তা কি সে এখনো রপ্ত করতে পেরেছেন।
ওপেনিং বাংলাদেশের জন্য অন্যতম দুশ্চিন্তার কারণ। তবে ওপেনিং এ তামিমের উপস্থিতি নিশ্চয়ই সমর্থকদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তবে তামিমের পার্টনার হিসেবে নিশ্চয়ই অভিজ্ঞ কাউকেই খেলাতে চাবে টিম ম্যানেজমেন্ট। আর এ ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ লিটন দাস হওয়ার কথা। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি ডাগআউটে বসেই কাটাতে হতে পারে জয়ের।
বিপিএলে ১১ ম্যাচ খেলে ১৮৮ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এরকম অফ ফর্মে থাকা একটি ক্রিকেটারকে দলেও কেনোইবা রেখেছে নির্বাচকেরা তাও একটি প্রশ্ন। আপাতদৃষ্টিতে শান্তর মূল একাদশে খেলার সম্ভাবনাটুকু নেই বললেই চলে। ভবিষ্যতের কথা চিন্তা করেই নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় এবং ইবাদত হোসেনদের সুযোগ করে দেওয়া হচ্ছে।
তামিম ইকবালের ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনায় হয়তোবা খুব ভালোভাবেই রয়েছেন এ ক্রিকেটাররা। তবে আফগানদের বিপক্ষে সিরিজে এ তিন ক্রিকেটারের মাঠে নামার সম্ভাবনা নাই এর মতো। তবে ক্রিকেটে কোনো কথা নিশ্চিত হয়ে বলা যায়না। হয়তোবা আফগানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে গেলে পরীক্ষামূলক ভাবে কাউকে সুযোগ দেওয়া হতেই পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন