ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ক্রিকেটারদের
২১ ফেব্রুয়ারি পাক হানাদার বাহিনির গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বারদের দেহ। কিন্তু তারা দিয়ে গেছেন আমাদেরকে মায়ের ভাষা, মুখের ভাষা। এই আন্দোলনকেই ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
বাংলাদেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবসটি পালন করে আসছে। ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। এবারও যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে মাতৃভাষা দিবস।
এই দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস থেকে শুরু করে অনেক ক্রিকেটারই।
সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি, বাংলাভাষার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ সাবেক অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে অহংকার, ২১ মানে স্বাধীনতা, ২১ মানে প্রেরণা, ২১ মানে শক্তি, আজকের এই দিনে আমাদের প্রিয় মাতৃভাষা জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।’
সৌম্য সরকার লিখেছেন, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রাণ।’ লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল