অবিশ্বাস্য: একই চায়ের টেবিলে ‘দশ’ কোহলি
স্বপ্নের মতো লাগলেও স্বপ্ন নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। দশজন কোহলিকে একসঙ্গে বসে খোশগল্প করতে দেখা গেল আসল বিরাট কোহলির সোশ্যাল মিডিয়ার ওয়ালে।
সেই জলসায় বসা প্রতিজন কোহলির পরনেই ছিল ঘিয়া রঙের স্যুট। জুতাটাও এক, সাদা রঙয়ের। একজন অবশ্য দাঁড়িয়ে আছেন। কারও হাতে চায়ের কাপ। কেউ আবার কথায় মগ্ন। আরও একটি বিষয়ে সবার মিল রয়েছে। প্রত্যেকের গালে বিরাট কোহলির স্টাইলের চাপ দাড়ি। তাদের প্রত্যেককেই দেখা যাচ্ছিল হুবহু কোহলির মতো। এই দশজনের মধ্যে আসল কোহলিও রয়েছেন। ছবিটি দিয়ে ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘এদের মধ্যে আলাদা ব্যক্তিকে চিহ্নিত করুন।’
সোশ্যাল মিডিয়ায় ছাড়া এই ছবিটা থেকে আসল বিরাট কোহলিকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হবে ভক্ত-সমর্থকদের। ভারতীয় ক্রিকেটে পা দেওয়ার পর থেকে নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছেন কোহলি। সেটা শুধু মাত্র তার খেলার মাধ্যমে নয়, চেহারার মাধ্যমেও দেখা যায়। তার দাড়িতে সেই ছবিটা দেখা যায়।
কোহলির এই স্টাইল শুধু মাত্র ক্রিকেটারদের মধ্যে নয়, দর্শকদের মধ্যেও বেশ জনপ্রিয়। তরুণ প্রজন্মের উপর বিরাটের স্টাইল দারুণ প্রভাব ফেলেছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নকল কোহলিদের দেখা যায়। তারা কোহলি সেজে অভিনয় করেন।
তেমনই কয়েক জনকে সঙ্গে নিয়ে নিজের ড্রইং রুমে ছবি তুলেছেন কোহলি। সেই ছবিই পোস্ট করে খুঁজে বের করতে বলেছেন আসল কোহলিকে। দেখুন তো আপনি বিরাট কোহলিকে চিনতে পারেন কি না!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live