সাকিবের যে সম্মান প্রাপ্য, তা কি সে পাচ্ছে, প্রশ্ন রোডসের
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ খেলেছিল রোডসের অধীনে। টাইগাররা সেমিফাইনালে উঠতে না পারায় বিশ্বকাপের পরপরই আকস্মিকভাবে চাকরি হারান রোডস। তবে বাংলাদেশের ক্রিকেটকে এখনও খুব ভালো করে পরখ করেন তিনি।
সেই রোডস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়ে এসেছিলেন বাংলাদেশে, এক মাস কাজ করেছেন বিপিএলে। এর ফাঁকে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন। উঠে এসেছে সাকিবের প্রসঙ্গও।
রোডস মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের মেধা ও জ্ঞান কাজে লাগানো জরুরী। তিনি বলেন, ‘সাকিব, রিয়াদ, মুশফিক, তামিমদের এখনও অনেক খেলার বাকি। তাদের অনেক অভিজ্ঞতাও রয়েছে, প্রত্যেকেই ভালো ক্রিকেটার।’
তবে আলাদা করে সাকিবের প্রশংসা করতে ভুললেন না টাইগারদের সাবেক গুরু। তিনি বলেন, ‘ক্রিকেটে আমার দেখা সবচেয়ে দুর্দান্ত মস্তিষ্কের একজন মানুষ সাকিব। কিন্তু তার যে সম্মান প্রাপ্য, তা কি সে পাচ্ছে? নাকি একজন কর্মী হিসেবে রেখে তাকে শুধু নিয়ন্ত্রণ করা হচ্ছে?’
রোডস মনে করেন, সাকিব তার ক্রিকেটের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর আগে অবসর নিয়ে ফেললে তা বাংলাদেশের ক্রিকেটের জন্য অপচয় হবে। তিনি বলেন, ‘তার অনেক কিছু দেওয়ার আছে। সে যদি এসব জ্ঞান আর অভিজ্ঞতা দেওয়ার আগেই অবসর নিয়ে ফেলে, সেটা রীতিমত অপচয় হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল