আইপিএল নিলামে নিজেদের গবাদি পশু মনে হয় : উথাপ্পা
এবার সেই দলে যোগ দিলেন খোদ উথাপ্পা, যিনি আগামী তিন আসরে খেলার জন্য চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছেন ২ কোটি রুপিতে।
উথাপ্পা বলেন, ‘নিলাম ব্যবস্থাটা একটা পরীক্ষার মতো মনে হয়। আপনি অনেকদিন আগে লিখেছেন, তারপর শুধু ফলের জন্য অপেক্ষা করছেন। সত্যি বলতে আপনার নিজেকে গবাদি পশু মনে হবে। এই অনুভূতিটা মোটেও সুখকর নয়। যেন গোটা বিশ্ব আপনাকে উপভোগ করছে। পারফরম্যান্স নিয়ে মতামত এক জিনিস। কিন্তু আপনি কত টাকায় বিক্রি হতে পারেন, সেটা আরেক জিনিস।’
এই টাকার খেলায় অনেকের ঠাই হয় না। যারা দল পান না, তাদের অনুভূতি অনেক কষ্টের- দাবি উথাপ্পার।
তিনি বলেন, ‘যারা নিলামে বিক্রি হয় না, তাদের উপর দিয়ে কী যায়, তা অন্যের পক্ষে বোঝা সম্ভব নয়। সেটা কখনই সুখকর হয় না। আমার তাদের জন্য খুবই খারাপ লাগে, যারা দীর্ঘ সময় অপেক্ষা করেও দল পায় না। এটা হতাশাজনক। কেউ আপনার জন্য কতটা খরচ করতে রাজি, তার উপর ভিত্তি করে হঠাৎই ক্রিকেটার হিসেবে আপনার একটা মূল্য ঠিক হয়ে যায়।’
উথাপ্পা মনে করেন, বিসিসিআই বা ফ্র্যাঞ্চাইজি পরিচালক- কেউই বুঝতে পারছেন না এই নিলাম ব্যবস্থা ক্রিকেটারদের জন্য কতটা অপমানজনক। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে সকলে এই ব্যবস্থাটা ধরে রেখেছে। জানি না তাদের কোনো ধারণা আছে কিনা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন