মাত্র ২৯ বছর বয়সে আফগানিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক দায়িত্ব পেলেন নুর-উল-হক
এ গুরুদায়িত্ব পাওয়ার পর নুর-উল-হক বলেছেন, ‘আমাদের সামনে ব্যস্ত ২০২২ সাল রয়েছে। যেখানে শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোও বাস্তবায়ন করতে হবে আমাদের। আমাদের দেশে অনেক প্রতিভা রয়েছে। তাদের যথাযথ সুযোগ দিতে হবে এখন।’
অন্যদিকে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান অন্তর্বর্তীকালীন দায়িত্বে নুর-উল-হকের কাজের প্রশংসা করেছেন। মূলত এ কারণেই তাকে পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নাসিব খান বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে দারুণ কাজ করেছে নুর-উল-হক। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং আমাদের সাম্প্রতিক নেদারল্যান্ডস ও বাংলাদেশ সিরিজের দল ঘোষণায় মুন্সিয়ানা দেখিয়েছে সে। আমি তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’
খেলোয়াড়ি ক্যারিয়ার খুব বড় ছিল না নুর-উল-হকের। ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। পরে খেলেছেন ২০১২ সালের যুব বিশ্বকাপেও। জাতীয় দলের হয়ে ২ ওয়ানডেতে থেমে গেছে নুর-উল-হকের আন্তর্জাতিক ক্যারিয়ার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল