পিএসএল: মাঠেই সতীর্থ ক্রিকেটারকে থাপ্পড় মেরে আলোচনায় পাকিস্তানি পেসার হারিস রউফ
তবে এর বাইরে আরেকটি ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। লাহোর কালান্দার্স তারকা পেসার হারিস রউফ রাগে বা উত্তেজনায় সতীর্থ ক্রিকেটারকে চড় মারেন। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে তুমুল আলোচনা।
ঘটনা ম্যাচের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারের। হারিস রউফের করা সেই ওভারের দ্বিতীয় বলে অনসাইডে খেলতে গিয়ে লিডিং এজ হয় হযরতউল্লাহ জাজাইয়ের। পয়েন্টে দাঁড়িয়ে সেটি সহজেই তালুবন্দী করার সুযোগ ছিল কামরান গুলামের সামনে। কিন্তু হাতে রাখতে পারেননি কামরান।
একই ওভারের পঞ্চম বলে হারিসের করা বাউন্সারে পুল করেন মোহাম্মদ হারিস। বল তার ব্যাটের ওপরের কানায় লেগে চলে যায় ডিপ ফাইন লেগে। সেখানে দাঁড়ানো নিরাপদেই বলটি তালুবন্দী করেন ফাওয়াদ আহমেদ। উইকেট পাওয়ার খুশিতে উদ্দাম উদযাপনে মাতেন হারিস।
তখন দলের বাকি সবার সঙ্গে উদযাপনে শামিল হতে দৌড়ে আসেন দ্বিতীয় বলে ক্যাচ মিস করা কামরানও। তার সঙ্গে প্রথমে হাত মেলালেও, পরক্ষণেই গালে থাপ্পড় মেরে বসেন হারিস। সে সময় কামরানকে হাসি মুখে দেখা গেলেও, হারিসের অভিব্যক্তি ছিল স্পষ্ট রাগের।
এই ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নানান মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। কেউ কেউ বলেন, মাঠের মধ্যে এমন আচরণ ঠিক হয়নি হারিসের। কেউ আবার হিট অব দ্য মোমেন্টের কারণে হারিস এমনটা করেছেন বলে নিজেদের মন্তব্য জানান।
অবশ্য বেশিক্ষণ কামরানের সঙ্গে রাগ করে থাকেননি হারিস। কিছুক্ষণ পরই কামরানকে জড়িয়ে ধরে নিজের ভুলেরই যেন প্রায়শ্চিত্ত করেন এ ডানহাতি পেসার।
Wreck-it-Rauf gets Haris! #HBLPSL7 l #LevelHai l #LQvPZ pic.twitter.com/wwczV5GliZ
— PakistanSuperLeague (@thePSLt20) February 21, 2022
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল