নাফিস আমার ভাই না ‘ম্যানেজার’ : তামিম
সময়ের স্রোতে একসাথে জাতীয় দলে খান পরিবারের দুই ভাই। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তামিম যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, পাশে দাঁড়িয়ে ছিলেন নাফিস। অনুশীলনেও ছোট ভাই পাচ্ছিলেন বড় ভাইয়ের সহায়তা।
তামিম জানালেন, ঠিক এই দৃশ্যগুলোর মতই পেশাদার তাদের ‘জাতীয় দলের মধ্যকার সম্পর্ক’। এখানে তাই নাফিস তামিমের ভাই নন। তামিমের কাছে নাফিস এখন শুধু জাতীয় দলের ম্যানেজার।
তামিম বলেন, ‘এই জায়গায় আমাদের অনেক পেশাদার হতে হবে। তিনি আমার ভাই, এটা আমাদের সম্পর্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আমি তাকে ম্যানেজার হিসেবে আর তিনি আমাকে খেলোয়াড় হিসেবে সম্মান করতে হবে। এটা পেশাদার জায়গা, যেখানে পেশাদারিত্বই আগে আসবে, সম্পর্ক পরে।’
জাতীয় দলে দুই ভাইয়ের এক হওয়া আবার তাদের ঘরের মাটিতে, চট্টগ্রামে। চট্টগ্রামের জন্য তামিমের হৃদয়ে সবসময় বিশেষ এক জায়গা আছে। নিজের হোম গ্রাউন্ডে দর্শকরাও মাঠে ফিরছেন বলে তামিম বেশ উচ্ছ্বসিত।
‘চট্টগ্রামের জন্য আমার হৃদয়ে বিশেষ একটা জায়গা আছে। দর্শক থাকলে ভালো। অনেক দিন পর দেশের দর্শকদের সামনে খেলব। দর্শক কখনও কখনও দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠে। আমরা ভালো করি বা খারাপ করি, তারা মাঠে থাকলে সমর্থনের জন্য সর্বোচ্চটুকু করে যান। আমি আমার সেরাটা চেষ্টা করব।’
‘বিপিএল ভালো গেছে মানে এই না এই সিরিজও অনেক ভালো খেলব। প্রক্রিয়া ঠিক রেখে চেষ্টা করব, দেখা যাক ফলাফল কী হয়।’– বলেন তামিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল