সাকিব ব্যাটিং পজিশন আগেই জানিয়ে দিলেন তামিম
তবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরীক্ষানিরীক্ষার দিকে এগোচ্ছে না দলটি। সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য যোদ্ধা সাকিব আল হাসানের ওপর নির্ভর করছে টাইগাররা। এই সিরিজের তিন নম্বর পজিশনের জন্য আস্থা রাখছে তার ওপর।
ব্যাটিং অর্ডারের তিন নম্বর পজিশনে স্বপ্নের মত বিশ্বকাপ কাটিয়েছিলেন সাকিব আল হাসান। একগাদা রেকর্ড গড়া সাকিব নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর নাজমুল হোসেন শান্তর কাছে তিন নম্বর পজিশন হারান। তবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে তিনে তিনিই ছিলেন।
এবারও সাকিবের ওপরই দায়িত্ব থাকছে ওয়ান ডাউনে নেমে দলের ব্যাটিং অর্ডার সামলানোর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম বলেন, ‘গত ৬ ওয়ানডেতে একজনই তিন নম্বরে ব্যাট করেছে। নাম্বার থ্রি নিয়ে আমি বেশি উদ্বিগ্ন নই।’
সাকিব, রিয়াদ, মুশফিক- অধিনায়ক তামিম এবারের দলে পাচ্ছেন প্রত্যেক সহযোদ্ধাকেই। সাথে তরুণদের মিশেলে দারুণ এক টিম কম্বিনেশন হওয়ার অপেক্ষা। নেই চোটজনিত কোনো সমস্যাও। পূর্ণ শক্তির দল নিয়ে স্বস্তি ঝরল অধিনায়কের কণ্ঠে।
তামিম বলেন, ‘ইঞ্জুরি বলুন বা ছুটির কারণে আমরা পুরো দল খেলতে পারিনি। এটা সৌভাগ্য যে এই সিরিজে পুরো দল পাব। অধিনায়ক হিসেবে এরচেয়ে ভালো কিছু হতে পারে না। সবাই ভালো অবস্থায় আছে; মানসিক দিক বা পারফরম্যান্সের দিক থেকে। আমরা সবাই জানি এই সিরিজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল