বাংলাদেশ বনাম আফগানিস্তান: ক্রিকেটের সেই পুরনো আমেজ ফিরছে চট্রগ্রামে
তবে এই করোনার থাবায় কঠিন সময়ের সেই উৎসাহদাতা দর্শকই মাঠে অনুপস্থিত। তবে অবশেষে আফগানদের বিপক্ষে ওডিআই সিরিজে মাঠে প্রত্যাবর্তন করছেন দর্শকরা। পাকিস্তানের বিপক্ষে মাত্র একটি সিরিজের জন্য দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পেয়েছিলেন। এরপরই করোনা আবার দেশে হানা আনে। তবে আশা করা যায় এখন থেকে নিয়মিতই মাঠে দর্শকদের উপস্থিতি দেখা যাবে।
তবে টিকিট সংগ্রহ করতে গিয়ে এবার বেশ ভোগান্তিতে পড়েছে দর্শকরা। এক দর্শকের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে জানা যায় প্রায় ৩ ঘন্টা দাঁড়িয়ে থেকেও তাকে টিকিট দেওয়া হয়নি। তিন ঘন্টা দাড়িয়ে থাকার পর তিনি জানতে পারেন টিকিট শেষ হয়ে গিয়েছে। ফলে খালি হাতেই ফিরতে হয় এই দর্শককে। এছাড়াও আরেক দর্শক আক্ষেপ করে বলেন যে মাত্র দুটি করে টিকিট দেওয়া হচ্ছে ফলে পরিবারের সাথে খেলা দেখা হচ্ছে না তার।
এছাড়াও অনলাইনে টিকিট বিক্রি না করায় বিসিবির উপরও অসন্তুষ্টি প্রকাশ করেছে দর্শকেরা। বর্তমানের ডিজিটাল যুগে অনলাইনে টিকিট বিক্রি না করার যুক্তি কি এমন প্রশ্ন ও করেছেন অনেকে। তবে শেষ পর্যন্ত মাঠে খেলা ফেরায় এবং দর্শক প্রবেশের অনুমতি পাওয়ায় সবাই খুশি। সব দুঃখ কষ্ট ভুলে কাল মাঠে গিয়ে টাইগারদের সমর্থন যোগাবে ভক্তরা।
অপরদিকে মূল মাঠে অনুশীলন করেছেন খেলোয়াড়েরা। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদের প্র্যাকটিসে বাড়তি মনোযোগ চোখে পড়েছে। এছাড়া ইয়াসির আলী, এবাদত হোসেনদের মতো নতুনদের কঠোর পরিশ্রম করতে দেখা গিয়েছে। নিঃসন্দেহে ক্রিকেটাররা কাল দারুন কিছু করতে আগ্রহী। ক্রিকেটারদের পরিশ্রম এবং দর্শকদের আকাঙ্ক্ষা সবই পূর্ণ হোক কাল এটাই প্রত্যাশা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল