টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো দুই দল
এই নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ উপভোগ করছে আয়ারল্যান্ড। এর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি দলটি।
আর আরব আমিরাত বিশ্বকাপের টিকেট পেয়েছে নেপালকে ৬৮ রানে হারিয়ে। এর মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে আরব আমিরাত।
এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল দলটি। আয়ারল্যান্ড ও আরব আমিরাত ১৩ ও ১৪তম দল হিসেবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে যোগ দেবে।
দুটি দলই গ্লোবাল কোয়ালিফায়ার ‘এ’ এর ফাইনাল নিশ্চিত করেছে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেতে ১৬৫ রান করেছিল আয়ারল্যান্ড।
জবাবে খেলতে নেমে ১০৯ রানেই গুটিয়ে যায় ওমানের ইনিংস। আর নেপালের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৫ রান তুলেছিল আরব আমিরাত।
নেপাল গুটিয়ে গেছে ১০৭ রানে। টানা তিন জয়ে টুর্নামেন্ট শুরু করা নেপাল আরব আমিরাতের বিপক্ষে হেরে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে।