মা নুসরাত ইকবালের স্বপ্ন পূরণ করতে পারেনি নাফিস ইকবাল ও তামিম ইকবাল
মা নুসরাত ইকবালের স্বপ্ন ছিলো জাতীয় দলে জুটি বাঁধবেন দুই ভাই। কিন্তু ব্যাট হাতে সেই স্বপ্ন পূরণ না হলেও নিজ শহরে ভিন্ন পরিচয়ে জুটি বাঁধছেন এবার তামিম ও নাফিস ইকবাল। একজন অধিনায়ক অন্যজন দলীয় ম্যানেজারের ভূমিকায়।
জাতীয় দলে জুটি বেঁধে ওপেন করবেন দুই সহোদর তামিম নাফিস। মা নুসরাত ইকবালের এই স্বপ্ন অধরা থেকে গেলেও ঠিকই জুটি বেঁধেছেন তারা। তবে ভিন্ন পরিচয়। কারণ দলের ম্যানেজার এর ভূমিকায় যে বড় ভাই নাফিস ইকবাল।
দুই ভাই একসঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন। নাফীস ইকবালের ক্যারিয়ারে থমকে যাওয়াই তা আর হলো না। তবে জাতীয় দলে এসেছেন ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে। এবার একজন ম্যানেজার, আরেকজন ক্যাপ্টেন হয়ে।
সময়ের স্রোতে একসাথে জাতীয় দলে খান পরিবারের দুই ভাই। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তামিম যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন, পাশে দাঁড়িয়ে ছিলেন নাফিস। অনুশীলনেও ছোট ভাই পাচ্ছিলেন বড় ভাইয়ের সহায়তা।
তামিম জানালেন, ঠিক এই দৃশ্যগুলোর মতই পেশাদার তাদের ‘জাতীয় দলের মধ্যকার সম্পর্ক’। এখানে তাই নাফিস তামিমের ভাই নন। তামিমের কাছে নাফিস এখন শুধু জাতীয় দলের ম্যানেজার।
তামিম বলেন, ‘এই জায়গায় আমাদের অনেক পেশাদার হতে হবে। তিনি আমার ভাই, এটা আমাদের সম্পর্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার সময় আমি তাকে ম্যানেজার হিসেবে আর তিনি আমাকে খেলোয়াড় হিসেবে সম্মান করতে হবে। এটা পেশাদার জায়গা, যেখানে পেশাদারিত্বই আগে আসবে, সম্পর্ক পরে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল