মাঠে নামার আগে নতুন পরিকল্পনার কথা জানালেন : তামিম
সোমবার ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ৩-০ তে জেতার বিষয়ে বলবো, আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।
তবে প্রথম দুই ম্যাচ জিতে গেলে তখন হোয়াইটওয়াশের চিন্তাই থাকবে মাথায়- তা জানাতেও ভোলেননি দেশসেরা এ ওপেনার। আর সে লক্ষ্য ছোঁয়ার জন্যই মূলত ম্যাচ বাই ম্যাচ ধাপে এগোনোর কথা বললেন তামিম। তাই দূরেরটা চিন্তা করতে চান না তিনি।
তামিম আরো বলেছেন, আমরা যদি ঐ পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগোনোই ঠিক হবে।
সবশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। প্রায় সাত মাস পর আবার নিজেদের প্রিয় ফরম্যাটে খেলতে নামার আগে রোমাঞ্চের কথা জানালেন তামিম। যেহেতু চলতি বছর অনেক ওয়ানডে সিরিজ রয়েছে, তাই শুরুটা ভালো করতে চান টাইগার অধিনায়ক।
তিনি বলেছেন, জুলাইয়ে আমরা শেষ ওয়ানডে খেলেছি। প্রায় ছয়-সাত মাস পর এসেছি, সবাই রোমাঞ্চিত। সন্দেহ নেই এটি আমাদের অন্যতম পছন্দের ফরম্যাট। আপনারা যদি দেখেন এ বছর আমাদের বেশ কয়েকটা ওয়ানডে (সিরিজ) আছে। তাই আমরা রোমাঞ্চিত। কালকের জন্য মুখিয়ে আছি। আশা করি শুরুটা ভালো হবে।
এ সময় আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জের কথা জিজ্ঞেস করা হলে তামিম বলেন, চ্যালেঞ্জ কিছু না। কারণ কম বেশি সবাই তো অভিজ্ঞ ক্রিকেটার। আমরা টি-টোয়েন্টি খেলেছি তবে আমার কাছে মনে হয় ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাই সঠিক সিদ্ধান্ত ছিল।
তিনি আরো যোগ করেন, আমার মতে, ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো দল। এটাই আর কি। আমার কাছে মনে হয়, ছন্দে ফেরাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে। সবাই খেলার ওপরে আছে, এটা ইতিবাচক দিক। সবাই ভালো করছে, ভালো খেলছে,.. এখন শুধু আমাদের দল হিসেবে এক হতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল