শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বড় ধাক্কা ভারত দলে
দীপক চাহারের পর আরও এক ক্রিকেটার বাদ শ্রীলঙ্কা সিরিজ থেকে। হাতে চোট লাগার জন্য টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সূর্যকুমার যাদব। ছন্দে থাকা এই ব্যাটার না থাকা বড় ধাক্কা ভারতের জন্য।
শ্রীলঙ্কা সিরিজে নেই বিরাট কোহলী এবং ঋষভ পন্থ। এমন অবস্থায় ভারতীয় দলের ব্যাটিং বিভাগের জন্য বড় ভরসা ছিলেন সূর্য। কিন্তু তাঁর হাতে চোট লেগেছে। সেই কারণে ৩১ বছরের এই ব্যাটারকে পাচ্ছে না ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন সূর্য। টি-টোয়েন্টি সিরিজে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনটি ম্যাচে ১০৭ রান করেন সূর্য।
মঙ্গলবার জানা গিয়েছিল শ্রীলঙ্কা সফরে চোটের জন্য খেলতে পারবেন না দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে বল করার সময় চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ওভারের মাঝ পথেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এই দুই ক্রিকেটারের পরিবর্ত হিসাবে কারও নাম জানায়নি বোর্ড।
ভারতীয় দলে যশপ্রীত বুমরা ফিরেছেন। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকবেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, আবেশ খান এবং হর্ষল পটেল। নতুন করে কোনও পেসারকে ভারত দলে নেবে না বলেই মনে করা হচ্ছে। জৈবদুর্গের নিয়মের কারণে এখন কোনও পরিবর্ত ক্রিকেটারকে দলে নেওয়াও কঠিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল