অল-আউটের পথে আফগানিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর
তৃতীয় ওভারের তৃতীয় বলে মোস্তাফিজকে মিড উইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ক্যাচ দেন তামিম ইকবালের হাতে। হার্ড হিটার এই ওপেনার সাজঘরে ফেরেন ১৪ বলে ১ চারে ৭ রান করে।
পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪১ রান তোলে আফগানরা। গুরবাজের বিদায়ের পর সুযোগ এসেছিল ইব্রাহিম জাদরানকে ফেরানোর। তাসকিনের করা ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন স্কয়ার লেগে। বাউন্ডারি লাইনে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ নিতে পারেননি ক্যাচ।
৩ রানে নতুন জীবন পাওয়া ইব্রাহিম ও রহমত শাহ স্কোর বোর্ডে যোগ করেন আরও ৪৫ রান। শেষ পর্যন্ত ইব্রাহিমকে ফেরান শরিফুল ইসলাম। স্লিপে থাকা ইয়াসির আলীর হাতে ১৯ রানে ক্যাচ দেন ইব্রাহিম।
তৃতীয় জুটিতে চাপ মুক্ত করছিলেন হাশমতউল্লাহ শহীদি ও রহমত। তবে দুজনের জুটি লম্বা হতে দেননি তাসকিন আহমেদ। দলীয় ৭৯ রানের মাথায় তাসকিনের বলে রহমত ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে। ৬৯ বলে ৩ চারে ৩৪ রান করে ফিরেছেন সাজঘরে। ৪৬ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ১৯৭ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন