আফিফ মিরাজের ব্যাটিংয়ের কাছে অসহয় রশিদ-মুজিবদের লেগ স্পিন ও গুগলি
শুরুটা হয় দলীয় স্কোর যখন ১৩ সে সময় লিটনকে ফিরিয়ে দেন ওমর ফারুক, একই ওভারে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তামিমের উইকেটটিও নিয়ে নেয় এ পেসার। ক্রিজে তখন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। মাত্র ৩ রান করেই দলীয় স্কোর যখন ১৮ ফারুকের বলে সাজঘরে ফেরেন মুশফিকুর।
একই ওভারের শেষ বলে ইয়াসির আলীর উইকেট টিও তুলে নেয় ফারুক। দেখতে দেখতেই বিনা উইকেটে ১৩ থেকে ১৮ রানে চার উইকেট পড়ে যায় টাইগারদের। মাত্র পাঁচ রানের ব্যবধানে চারটি উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে সাকিব এবং মাহমুদুল্লাহ ও বেশিক্ষণ টিকতে পারেনি মাত্র ৪৫ রানেই ছয় উইকেট হারিয়ে বিশাল বিপর্যয়ে পড়ে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলীয় স্কোর ৪৫ থেকে ১৩৯ রানে নিয়ে যায় আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ।
টপ অর্ডারের এধরনের অসহায় আত্মসমর্পণের পর স্বভাবতই ইনিংসটি ১০০ রানের নিচে গুটিয়ে যাবে এটাই স্বাভাবিক। তবে দুই তরুণ ক্রিকেটারের আফগান বোলিংয়ের বিপক্ষে এ ধরনের প্রতিরোধ গড়া খুবই প্রশংসনীয়।আফিফ-মিরাজের জুটি ভাঙ্গার জন্য পরবর্তীতে রশিদ খানকে বোলিংয়ে আনা হয়। তবে বলতে হবে এক্ষেত্রে বর্তমান বিশ্বের সেরা লেগস্পিনার ব্যর্থ হয়েছেন।
বেশ অনায়াসেই রশিদ কে খেলেছেন আফিফ এবং মিরাজ। রশিদের বলে শুধু ডিফেন্ড নয় অ্যাটাকিং খেলার চেষ্টা করেছেন এ দুই ব্যাটসম্যান। দুই তরুণ ক্রিকেটার জানতেন রশিদ এর মূল লক্ষ্য জুটিটা ভাঙ্গা। তাই বেশ দেখেশুনেই রশিদ কে খেলেছেন এই দুই তরুণ। তবে যখনই রশিদ কোন লুজ বল দিয়েছেন সেগুলোতে বাউন্ডারি হাঁকিয়েছেন এ দুই ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত পুরো ম্যাচে আফগান বোলারদের রীতিমত শাসন করেছে আফিফ ও মিরাজ। সব ধরনের কারিশমা দেখিয়েও পুরো ১০ ওভার বল করার পরও রশিদ-মুজিব-নবীরা আফিফ ও মিরাজকে আউট করতে পারেনি। শেষ মেস অবিস্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে দুই জন। মিরাজ ৮১ আর আফিফ ৯৩ রানে অপরাজিত থাকে। আর বাংলাদেশ চার উইকেটের জয় পায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল