গোপন তথ্য ফাঁস: দল নির্বাচনের সময় আফিফ-মিরাজকে বাদ দেয়ার জন্য হয়েছে নানা জল্পনা কল্পনা
মাত্র তিন বলের ব্যবধানে ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে তামিম ইকবাল এবং লিটন দাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মিনিস্টার ঢাকার হয়ে তামিমের সঙ্গে খেলেছেন ফারুকী। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের কল্যাণেই বিপিএলে খেলার সুযোগ মিলেছিল বাঁহাতি এই পেসারের। প্রায় মাসখানেক নেটে অনুশীলন করলেও সেই পেসারের সুইংয়েই পরাস্ত তামিম।
তিনে নামা সাকিব আল হাসান ফিরেছেন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা মুজিব উর রহমানের বলে কাট করতে গিয়ে। মুশফিকুর রহিমকে ফারুকী ফেরালেও আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিজের শিকার বানিয়েছেন রশিদ খান। অভিষেক রাঙাতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। তাতে মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারানোর ফলে তখন বাংলাদেশকে চোখ রাঙানি দিচ্ছিলো বড় হার।
জহুর আহমেদে চৌধুরি স্টেডিয়ামে যেন উঁকি দিচ্ছিলো আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালে টেস্ট হারের গল্প। তবে সেই গল্পের পুনরাবৃত্তি করতে দেননি মেহেদি হাসান মিরাজ এবং আফিফ হোসেন ধ্রুব। ৫৮ বলে পঞ্চাশ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামলে নেন এই দুই তরুণ। ২১৬ রানের সহজ লক্ষ্য একটা সময় অনেকটা দূরে মনে হলেও মিরাজ-আফিফের ব্যাটিংয়ে স্বপ্ন দেখাচ্ছিলো বাংলাদেশকে।
টাইগারদের হয়ে এর আগে সাত ওয়ানডে খেললেও কখনও পঞ্চাশ ছোঁয়া হয়নি আফিফের। তবে ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে ৬৪ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন তরুণ এই অলরাউন্ডার। আফিফকে সঙ্গ দেয়া মিরাজও ছুঁয়েছেন পঞ্চাশ রানের ইনিংস। ইয়ামিন আহমেদজাইকে পুল শটে চার মেরে হাফ সেঞ্চুরি করার সঙ্গে পেরিয়ে যান আগের ক্যারিয়ার সেরা ৫১ রান।
এর পরের গল্পটা কেবল আফিফ-মিরাজের, গল্পটা বিশ্বের অন্যতম সেরা স্পিন অ্যাটাকের বিপক্ষে দুই তরুণের দাপটের। শেষ পর্যন্ত ১৭৪ রানের অনবদ্য জুটিতে বাংলাদেশের অবিশ্বাস্য চার উইকেটের জয় এনে দেন আফিফ ও মিরাজ। সপ্তম উইকেটে বাংলাদেশের তো বটেই এশিয়ার কোনো দলেরও সর্বোচ্চ জুটি। এমন ইতিহাস গড়ার দিনে জস বাটলার এবং আদিল রশিদের ১৭৭ রানের জুটিকে পেরোতে না পারার আক্ষেপ মিরাজ-আফিফকে পোড়াতেই পারে।
এমনকি দুর্দান্ত ব্যাটিং করেও পর্যাপ্ত রান না থাকায় সেঞ্চুরি পাওয়া হয়নি আফিফ-মিরাজের। তবে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাংলাদেশকে অকল্পনীয় জয় এনে দেয়ার পর প্রশংসায় ভাসছেন তারা দুজন। ম্যাচ শেষে সমর্থকদের পাশাপাশি প্রশংসা ঝড়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠেও। অথচ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেই থাকার কথা ছিল না আফিফ-মিরাজের।
দল ঘোষণার আগে আফিফ-মিরাজের জায়গায় অন্য ক্রিকেটারের নাম ছিল বলে জানিয়েছেন পাপন। প্রেসিডেন্টস বক্সে বসে পাপনকেও ভাবিয়েছে মিরাজ-আফিফ জুটি। ম্যাচ শেষে তাদের দুজনের স্কোয়াডে থাকা না থাকা নিয়ে পাপন বলেন, ‘আমি এটা এখন নামার সময় বলছিলাম। পরশু দিনও কিন্তু এরা খেলবে যে এই জিনিসটা নিশ্চিত ছিল না। স্কোয়াডে এরা খেলবে কী না এটা কোনো নিশ্চয়তা ছিল না। এখানে অন্য নামও ছিল। কিন্তু বিকল্প তো আমাদের আছে। কিন্তু চিন্তা করছি যদি এরা না খেলতো কী হতো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live