আজ ম্যাচ শেষে আফিফ-মিরাজকে নিয়ে সবচেয়ে কঠিন সত্যটা বললেন বিসিবি বস পাপন
জহুর আহমেদ চৌধুরীর প্রেসিডেন্টস বক্সে বসে এমন এক জয়ের সাক্ষী হয়েছেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত পাপন বলেন, ‘সত্যি কথা বলতে আত্মবিশ্বাসী ছিলাম না। সবাই আমরা বলছিলাম ৫০ ওভার খেলতে পারলে আমরা জিতবো। আমি বারবার বলছিলাম, এই দুজন যদি খেলে যেতে পারে তাহলে আমরা জেতার সম্ভাবনা আছে। কিন্তু এটাও অলমোস্ট অসম্ভব মনে হচ্ছিল।’
মূলত আফগান বোলারদের ভয়ংকর শুরু, আশা ভরসা প্রায় শেষ করে দিয়েছিল, স্বীকার করলেন বিসিবি প্রধান। পাপন বলেন, ‘যেভাবে আমাদের প্রথম ৬ উইকেট গেলো। মনে হচ্ছিল যে এদের বল খেলা যাচ্ছে না, আনপ্লেঅ্যাবল। কিন্তু এরা এসে যে স্বাচ্ছন্দ্যে খেলে গেলো, কোনো রিস্ক না নিয়ে জাস্ট উইথ ফুল কনফিডেন্টন্স, ওদের কখনোই মনে হয়নি ওরা নার্ভাস। অসাধারণ একটা ম্যাচ খেলেছে দুইজন, আফিফ-মেহেদি।’
আফিফ আর মিরাজ-দুজনের কারোরই একাদশে জায়গা নিশ্চিত ছিল না, জানালেন পাপন। তবে শেষ পর্যন্ত তারা খেলেছেন। হাঁফ ছেড়ে বাঁচা পাপন এখন ভাবছেন, এরা না খেললে কী যে হতো!
বিসিবি সভাপতির ভাষায়, ‘আমি এটা এখন নামার সময় বলছিলাম। পরশু দিনও কিন্তু এরা খেলবে যে, এই জিনিসটা নিশ্চিত ছিল না। স্কোয়াডে এরা খেলবে কী না, এটা কোনো নিশ্চয়তা ছিল না। এখানে অন্য নামও ছিল। কিন্তু অপশন তো আমাদের আছে। চিন্তা করছি যদি এরা না খেলতো, কী হতো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন