ম্যাচ জয়ের পর সবচেয়ে কঠিন সত্য কথাটা সহজ করে বললেন মিরাজ
আফিফের সঙ্গে সপ্তম উইকেটে রেকর্ড গড়া জুটিতে এসেছে জয়। নিজে অপরাজিত ছিলেন ১২০ বলে ৮১ রান। ম্যাচ শেষে মিরাজ জানালেন নিজের প্রতি বিশ্বাস ছিল তাঁর। মিরাজ বলেন,
“সত্যি কথা বলতে আমি আত্মবিশ্বাসী ছিলাম। আফিফের সঙ্গে কথা বলেছি উইকেটে, এ ম্যাচ আমরা দুজনে জেতাতে পারি। তবে বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি বিশ্বাস করতে পারি, এ ম্যাচ জেতাতে পারব, তাহলেই আমরা জিতব। মানুষ পারে না, এমন কোনো জিনিস নেই, খালি দরকার বিশ্বাসটা। বিশ্বাস ছিল পারব। দর্শকেরা অনেক সমর্থন করেছে। তাঁদেরও অনেক ধন্যবাদ।”
আফিফ এর আগে ওয়ানডে খেলেছেন কেবল সাতটি। নিজের অষ্টম ওয়ানডেতে দেখা পেয়েছেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। বাংলাদেশ দলের লক্ষ্য আরেকটু বড় হলে হয়তো সেঞ্চুরিও করতে পারতেন আফিফ। দল যখন চাপে ছিল তখন আফিফের সঙ্গে কী আলোচনা করেছিলেন তা জানান মিরাজ।
“অসাধারণ এক ইনিংস খেলেছে। সত্যি বলতে ওর ব্যাটিং দেখে আমার ভেতরো আত্মবিশ্বাস বেড়েছে। কারণ আমি প্রথমদিকে একটু নার্ভাস ছিলাম। ও বলেছে- মিরাজ ভাই, আমরা বল টু বল খেলি। যা হবার তা পরে দেখা যাবে। আমাদের চিন্তা করার দরকার নেই যে, আমাদের লক্ষ্য বড়।”
“আমরা ওভার প্রতি দুই, তিন রান করে এগোতে থাকি। ধীরে ধীরে এগোলে আমরা জিততে পারব কি না জানি না কিন্তু আমরা দলকে ভালো জায়গায় নিতে যেতে পারব। ও আমাকে সাহস জুগিয়েছে এবং ভালো ক্রিকেট খেলেছে।”
উল্লেখ্য, আফিফের অপরাজিত ৯৩ রান ও মিরাজের অপরাজিত মিরাজের অপরাজিত ৮১ রানে প্রথম ওয়ানডেতে চার উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল