ব্রেকিং নিউজ: আইপিএল শুরুর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করলো বিসিসিআই
তবে এবার ভারতেই পুরো টুর্নামেন্ট আয়োজন করবে তা আগে থেকে সিদ্ধান্ত নেয় বিসিসিআই। দেশটিতে কোভিডের অবস্থা একটু ভালোর দিকে থাকায় নিজেদের মাটিতেই শেষ পর্যন্ত আয়োজন করতে চলেছে বিসিসিআই। আইপিএলের ১৫তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে।
মূলত টিভি সম্প্রচারকারী স্টার স্পোর্টসের অনুরোধেই পরিবর্তন আনা হয়েছে আইপিএলের সূচিতে। ২৬ মার্চ শুরু হয়ে ২৯ মে ফাইনাল দিয়ে পর্দা নামবে এ জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটির। এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করলেও কয়েকদিনের মধ্যে তা জানিয়ে দিবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ব্রিজেশ প্যাটেল বলেন, “আইপিএল ২০২২ শুরু হবে ২৬ মার্চ। এবারের আইপিএল হবে মহারাষ্ট্রে। আমরা নিশ্চিত, স্টেডিয়ামগুলিতে কিছু শতাংশ দর্শকের অনুমতি দেওয়া হবে।”
এবারের আইপিএল দশ দল নিয়ে আয়োজন করায় বেড়েছে ম্যাচ সংখ্যা। তবে আসন্ন আইপিএলে থাকছে না হোম বা অ্যাওয়ের সুবিধা। কোভিডের কারণে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইতে এবং ১৫টি পুনেতে। মুম্বাইয়ের মধ্যে ওয়াংখেড়েতে ২০টি, ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১৫টি, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০টি এবং পুনের এমসিতে ১৫টি ম্যাচ আয়োজন করা হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন