তামিমকে আউট করা কঠিন: সিডন্স
অফস্ট্যাম্পের বাইরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার ক্ষেত্রে তামিমের পা বাঁকা হয়ে যায়। ব্যাটও বলের কাছে যায় কিছুটা ক্রস হয়ে। ফলে ফাঁকা জায়গায় তৈরি হয় বেশি। এতে বল ব্যাট মিস করার সম্ভবনাও বেড়ে যায়। গত দুই ম্যাচে ঠিক সেভাবেই আউট হয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক।
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে তামিমের রান ১৪ হাজার ১৭৫। বাংলাদেশের পক্ষে যা সর্বোচ্চ। ফিফটি ও সেঞ্চুরির দিক দিয়েও তামিমের ধারেকাছে কেউ নেই। সিডন্স মনে করছেন, আড়াআড়ি পায়ে খেলার এই অভ্যাস পাল্টাতে পারলে তামিমের সেরা সময়টা পড়েই আছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিডন্স বলেন, ‘ তামিম তার সামনের পা আরও সোজা করতে চায়। এসব বিষয় খুব শিগগিরই হয় না। তবে আমরা দীর্ঘমেয়াদি চিন্তা করছি। সে যদি আরও ৩-৪ বছর খেলতে চায়, তার সামনের পা আরেকটু সোজা করতে হবে। তা হলে সে আরও সাফল্য পাবে। তামিম যদি লেগ বিফোর আউট না হয়, তাকে আউট করা খুবই কঠিন। সে আরও অনেক রান করতে পারবে। আমি দেখতে পাচ্ছি, তামিমের সেরা ক্রিকেট এখনও সামনে পড়ে আছে।’
সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন তামিম। কিন্তু আফগানিস্তান সিরিজের প্রথম দুই ম্যাচে সফল হতে পারেননি। প্রথম ওয়ানডেতে ৮ বলে করেছেন ৮ রান। দ্বিতীয় ওয়ানডেতে ২৪ বলে করেছেন ১২ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল