রাবাদা-জানসেনের আগুনে বোলিংয়ে শেষ হলো নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ
প্রথতম টেস্টে এক ইনিংস ও ২৭৬ রানের বিশাল ব্যবধানে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথমে ব্যাট করেও জয় পেলো প্রোটিয়ারা। এটা রীতিমত অবিশ্বাস্য। কারণ, এই প্রথম কোনো দল এই মাঠে টস জিতে ব্যাট করতে নামার পর ম্যাচ জিততে পেরেছে।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে ৪২৬ রানের কঠিন লক্ষ্য বেধে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিউইরা ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা, মার্কো জানসেনের গতি এবং কেশভ মাহারাজের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়েছে। শেষ পর্যন্ত তারা করতে সমর্থ হয় ২২৭ রান। এরপরই হয়ে যায় অলআউট। ফলে ১৯৮ রানের বড় জয় নিয়েই মাঠ ছাড়তে পারলো ডিন এলগাররা।
একই সঙ্গে ঘরের মাঠে দর্পচূর্ণ হলো টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের। নিজেদের মাটিতে পরপর দু'টি টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হলো তারা। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করেছিল কিউইরা। এবার দক্ষিণ আফ্রিকা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফেরায়।
জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৪২৬ রানের। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড তাদের শেষ ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৯৪ রান তোলে। ৬০ রানে অপরাজিত ছিলেন ডেভন কনওয়ে। ১ রানে ছিলেন টম ব্লান্ডেল। সেখান থেকেই আজ শুরু করেন কিউইরা। শেষ পর্যন্ত তারা ২২৭ রানে। কনওয়ে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। তিনি আউট হন ১৩টি বাউন্ডারির সাহায্যে ১৮৮ বলে ৯২ রান করে। ব্লান্ডেল করেছিলেন ৪৪ রান।
এছাড়া শেষ ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল ২৪, কলিন ডি গ্র্যান্ডহোম ১৮, কাইল জেমিসন ১২, টিম সাউদি ১৭ ও নেইল ওয়াগনার অপরাজিত ১০ রান করেন। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদা দ্বিতীয় ইনিংসে দখল করেন ৩টি উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন মারকো জানসেন ও কেশব মহারাজও। দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩ রান করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রাবাদা। দুই ম্যাচে ৫৮ রান ও ১৪টি উইকেট সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ম্যাট হেনরি।
উল্লেখ্য, ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৬৪ রান তোলে। সারেল এরউই ১০৮ রান করেন। ৪টি উইকেট নেন ওয়াগনার। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৩ রানে। গ্র্যান্ডহোম করেন ১২০ রান। রাবাদা ৫টি ও জানসেন ৪টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৩৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। কাইল ভেরেইন ১৩৬ রান করে অপরাজিত থাকেন। শেষ ইনিংসে নিউজিল্যান্ড ২২৭ রানে অলআউট হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল