বিশ্বকাপ: চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
লিঙ্কনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান ১৯৯ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন আলিয়া রিয়াজ। তিনি ৫০ বলের মোকাবেলায় ৭টি চার হাঁকান। এছাড়া ৬২ বলে ৪৪ রান করেন জাভেরিয়া খান। বাংলাদেশের পক্ষে ঋতু মনি ও ফারিহা তৃষ্ণা তিনটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ। তবে জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে, ৪ বল বাকি রেখে অলআউট হয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল। ৪১.২ ওভারে অলআউট হওয়ার আগে টাইগ্রেসদের দলীয় সংগ্রহ ছিল ১৯৪ রান।
এ ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ফারজানা হক। ৯৫ বলের মোকাবেলায় ৬টি চার হাঁকিয়ে ৭১ রান করেন তিনি। এছাড়া ৩৬ বলে ৩০ রান করেন রুমানা আহমেদ। পাকিস্তানের পক্ষে ফাতিমানা সানা চারটি ও নাশরা সুন্ধু তিনটি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: পাকিস্তান
পাকিস্তান: ১৯৯/৭ (৪২ ওভার)
আলিয়া ৪৫*, জাভেরিয়া ৪৪, বিসমাহ ৩২
ঋতু ৩৫/৩, তৃষ্ণা ৪০/৩
বাংলাদেশ: ১৯৪/১০ (৪১.২ ওভার)
ফারজানা ৭১, রুমানা ৩০
ফাতিমা ৪৭/৪, নাশরা ২২/৩
ফল: পাকিস্তান ৫ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল