এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার খেলা, দেখেনিন ফলাফল
বড় পরাজয়ের এই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ফারজানা হক পিংকির ফিফটি। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেছেন তিনি। পিংকি খেলেছেন ৫২ রানের ইনিংস।
বাংলাদেশের করা ১৪০ রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমে মূল ঝড় তুলেছেন অভিজ্ঞ কিউই তারকা সুজি বেটস। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৮ চারের মারে ৬৮ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন তিনি।
এই ইনিংসের পথে নিউজিল্যান্ডের দ্বিতীয় ও বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাকি সবার চেয়ে দ্রুততম হয়ে মাত্র ২১ ইনিংসেই হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
এছাড়া অ্যামেলিয়া কার ৩৭ বলে ৪৭* ও অধিনায়ক সোফি ডিভাইন করেন ১৪ রান। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট নেন সালমা খাতুন।
এর আগে বাংলাদেশ সময় ভোর ৪টার বদলে সকাল ৮টা ৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালো ছিল টাইগ্রেসদের।
শামিমা-পিংকির ঝড়ে ৭ ওভারেই পূরণ হয় দলীয় পঞ্চাশ। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী জুটিতেই পঞ্চাশ রান করলো বাংলাদেশ। তবে এরপর থেকেই শুরু হয় ধীরে ধীরে পিছিয়ে যাওয়া।
ইনিংসের দশম ওভারে দলীয় ৫৯ রানের মাথায় আউট হন শামিমা, ভাঙে উদ্বোধনী জুটি। আউট হওয়ার আগে ৪ চারের মারে ৩৩ রান করেন শামিমা। নিজেকে প্রমোশন দিয়ে তিন নম্বরে নামেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ফারজানা পিংকি এক পাশ ধরে রেখে খেলতে থাকলেও পারেননি জ্যোতিরা। একই ওভারে সাজঘরে ফেরেন জ্যোতি (১) ও তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ (১)। ফলে চাপে পড়ে যায় বাংলাদেশ।
যে কারণে স্বাভাবিকভাবেই কমতে থাকে রান রেট, খোলসে ঢুকে যান ফারজানা পিংকিও। শেষ পর্যন্ত তিনি ফিরে যান হন দূর্ভাগ্যজনক রান আউটে। সাজঘরে ফেরার আগে ১ চারের মারে ৬৩ বলে ৫২ রান করেন পিংকি।
এরপর সোবহানা মোস্তারি ১৩, সালমা খাতুন ৯, লতা মন্ডল ৯ রান করলে ১৪০ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন এমি সাদারওয়েট। এছাড়া ফ্রান্সেস ম্যাকে ও হেইলি ইয়ানসেনের শিকার ১টি করে উইকেট। বাকি তিনজন ফিরেছেন রান আউট হয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৯ মার্চ ২০২৬)
- রাফিনিয়া আউট! ক্রোয়েশিয়া ম্যাচের আগে বড় বিপদে ব্রাজিল
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি