মানসিকভাবে বিপর্যস্ত হলে সাকিব আইপিএলে খেলতে চাচ্ছিল কেন: পাপন
সাকিবের এমন হঠাৎ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন নাজমুল হাসান পাপন। এ ছাড়া সাকিব খেলা উপভোগ করছেন না বলেও মন্তব্য করেছেন। এই বিষয়টিও ভালোভাবে নেননি বাংলাদেশের ক্রিকেটের অবিভাবক। খেলার জন্য প্রেরণা না থাকলে বিসিবিকে সাকিবের জানাতে হবে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে পাপন বলেন, 'তার যদি অফ ফর্ম থাকে, খেলতে ইচ্ছে না করে তাহলে সে বলতো খেলবো না। সমস্যাটা কোথায়? তাহলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে আমি ইনজয় করিনি। আগ্রহ নেই, মটিভেশন নাই। এগুলা না থাকলে খেলছো কেন? তো আমাদেরকে বলো। কাউকে না কাউকে বলতে তো হবে। যে আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই। খেলো না।'
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর নিলাম থেকে কোনো দল সাকিবকে দলে ভেড়ায়নি। এর আগে সাকিব বিসিবিকে জানিয়েছিলেন আইপিএলে সুযোগ পেলে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন। সাকিব কি আইপিএলে সুযোগ পেলে এমন মন্তব্য করতেন, এমন প্রশ্ন রেখেছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, 'বলে খেলবে, এরপর এমন মন্তব্য করবে। এটা তো কোনোভাবে হতে পারে না। মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে যাচ্ছিলো কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে বলতো আমি আইপিএলও খেলবো না। ধরেন আইপিএলেও নেয়া হলো। তখন কি বলতো আমি মানসিকভাবে বিপর্যস্ত! জিনিসটি আমার মাথায়ই ঢুকছে না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল