মাশরাফির দলে খেলবেন আকসার
কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়েছিলেন তরুণ এই পেসারের বোলিংয়ের ভিডিও। এরপরই একাত্তর ক্রিকেট একাডেমিতে কোচিং করা আকসারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এবার ডিপিএলে দল পাওয়ায় আকসারকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির অফিসিয়াল ফেইসবুক পেইজে লেখা হয়েছে, 'লিজেন্ড অব রূপগঞ্জ এর হয়ে এবার ঢাকা প্রিমিয়ার লিগ মাতাবে আকসার আহমেদ। তারই প্রস্তুতি চলছে জোরেশোরে। শুভকামনা চ্যালেঞ্জার।'
ডিপিএলের এবারের আসরে রূপগঞ্জের হয়ে খেলতে দেখা যাবে মাশরাফি বিন মর্তুজাকে। এই অভিজ্ঞ পেসারের সঙ্গে জুঁটি বাধবেন আকসার। কথা বলতে না পারলেও সতীর্থদের ইশারা ইঙ্গিতে প্রায় সবই বোঝাতে পারেন আকসার।
১৩৮ কি.মি গতিবেগে বল করার সঙ্গে ইনসুইং, আউটসুইং দিয়ে ব্যাটারকে পরাস্ত করতে বেশ পটু তিনি। স্ট্রেট আর্মে বল করার দক্ষতাও রয়েছে তার। ৬ ফিট ১০ ইঞ্চির উচ্চতার এই পেসার ইনসুইং, আউটসুইং, অফ কাটার, লেগ কাটার, ইয়র্কার সবই করতে পারেন। তবে তার সবচেয়ে শক্তির জায়গা আউটসুইং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?