সাকিবের এই ছুটিতে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো
৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেটের বাইরে থাকার অর্থ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলতে না পারা। কারণ, ১৫ মার্চ থেকে প্রিমিয়ার লিগ শুরু হলে ৩০ এপ্রিলের আগেই সুপার লিগসহ শেষ হয়ে যাবে।
সব কিছু ঠিক থাকলে আগামী ৮ থেকে ৯ এপ্রিলের মধ্যে প্রথম লেগ শেষ হয়ে যাবে। এর দু’দিন পর সুপার লিগ শুরু হলে তা শেষ হতে আর বড় জোর ১৫ দিন সময়ের প্রয়োজন। তার মানে ২৫ এপ্রিলের মধ্যে প্রিমিয়ার লিগও শেষ হয়ে যাবে। এর অর্থ এবারের আর মোহামেডানের হয়ে সাকিবের প্রিমিয়ার লিগ খেলা হবে না।
সাকিব যেদিন রাতে দুবাই যাওয়ার পথে তিনি ক্রিকেট খেলার মত অবস্থায় নেই বলে মিডিয়ার কাছে দাবি করেছিলেন, সেদিন সন্ধ্যায়ই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন। মোহামেডানের জার্সি পরে ছবিও তুলেছিলেন তিনি। এখন সেই মোহামেডানেকে প্রিমিয়ার লিগ খেলতে হবে সাকিবকে ছাড়াই।
আগেরবারের অধিনায়ককে রেখেই এবার তারকার মেলা বসিয়েছিল মোহামেডান। একযুগ পর শিরোপা পেতে মরিয়া মোহামেডান কর্মকর্তারা এবার সাকিবকে ধরে রাখার পাশাপাশি ‘পঞ্চ পান্ডবের’ অপর দুই সদস্য মুশফিক এবং রিয়াদকেও দলে ভিড়িয়েছে। এখন সাকিব সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকার অর্থ মোহামেডানকে তাকে ছাড়াই প্রিমিয়ার লিগ খেলতে হবে।
আজ পড়ন্ত বিকেলে সাকিবকে ছুটি দেয়ার পর এ নিয়ে মোহামেডানের অনুভুতি কী? তা জানার জন্য মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদ্দুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, আমরা শুনলাম সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছে। ওই সময় পর্যন্ত ছুটিতে থাকলে তো আর প্রিমিয়ার লিগ খেলা সম্ভব না।
মাসুদুজ্জামান অনেকটা আফসোসের সুরে বলেন, ‘এখন এটা তো বোর্ডের সিদ্ধান্ত, আমি তাৎক্ষণিকভাবে কোন নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারবো না। তবে এ সিদ্ধান্তে আমরা যে চরম ক্ষতিগ্রস্ত হব, তাতে সন্দেহ নেই। আমরা সাকিবকে ধরেই দল সাজিয়েছি। সাকিব আমাদের প্রধান চালিকাশক্তি। সে যদি পুরো লিগ কিংবা সুপার লিগও খেলতে না পারে, এর চেয়ে দুঃখের আর আফসোসের কিছুই হবে না আমাদের জন্য।’
মোহামেডান ক্রিকেট কমিটি চেয়ারম্যান আরও জানান, মোহামেডানের শীর্ষ কর্মকর্তারা আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বসে পরবর্তী করণীয় স্থির করবেন।
তবে মাসুদ এখনও খানিকটা আশাবাদী সাকিবকে পাওয়ার ব্যাপারে। তিনি বলেন, ‘আমরা জানি সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে থাকার কথা বলেছিলেন। ক্লাব ক্রিকেট খেলবেন না এমন কথা কিন্তু বলেননি। তাই তাকে ক্লাব ক্রিকেট খেলার অনুমতি দেয়া যেত। তাহলে আমরা যে অনেক আশা করে সাকিবকে রেখে দল গঠন করেছিলাম, সেটা ঠিক থাকতো। এখনতো আমাদের চেষ্টা বিফলে যাবার উপক্রম।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- মাশরুমের ৭টি জাদুকরী গুণ: কেন এটি সেরা সুপারফুড?
- আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় ছাঁটাই? স্কালোনির কঠোর হুঁশিয়ারি!
- স্কয়ার গ্রুপে বড় নিয়োগ: সেলস অফিসার পদে আবেদন শুরু
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
- জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে জানালো স্কালোনি
- খালি পেটে তরমুজ খাচ্ছেন? জেনে নিন অবিশ্বাস্য পরিবর্তন