সারাদিন ব্যাট করে মাত্র ১৭১ রান
অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনটিতে ৯০.১ ওভার ব্যাটিং করে মাত্র ১৭১ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে হারিয়েছে ৫ উইকেট। দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৩ রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে ৬২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
আগেরদিনে করা ৪ উইকেটে ২০২ রান নিয়ে বৃহস্পতিবারের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের চতুর্থ ওভারে জেসন হোল্ডারকে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। আউট হওয়ার আগে ১১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেন হোল্ডার।
এরপর শুরু হয় বাকি ব্যাটারদের নিয়ে এনক্রুমাহ বোনারের ম্যারাথন টেস্ট ব্যাটিং। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে ২৫৭ বল খেলেন বোনার। শেষ পর্যন্ত তিনি আউট হন ৩৫৫ বলে ১২৩ রানের ইনিংস খেলে। যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।
এছাড়া জশুয়া ডি সিলভা ৮৮ বলে ৩২ ও কেমার রোচ আউট হয়েছেন ৮৯ বলে ১৫ রান করে। দিন শেষে ভেরাসামি পারমল ৮৭ বলে ২৬ ও জেডন সিলস ৫ বলে ০ রানে অপরাজিত রয়েছেন।
ইংল্যান্ডের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও ক্রেইগ ওভারটন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?