চরম দু:সংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল
মোহালিতে হওয়া সেই ম্যাচের প্রথম ইনিংসে ১৩৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তরুণ ব্যাটার পাথুম নিসাঙ্কা। শুধুমাত্র তিনিই গড়তে পেরেছিলেন প্রতিরোধ। অবশ্য শুধু মোহালি টেস্টই নয়, অভিষেকের পর থেকেই শ্রীলঙ্কার ব্যাটিংয়ের বড় স্তম্ভ ২৩ বছর বয়সী এ টপঅর্ডার।
কিন্তু এই নিসাঙ্কাকেই কি না শনিবার থেকে শুরু হতে যাওয়া ব্যাঙ্গালুরু টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা। পিঠের ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। পাশাপাশি আরেক তারকা, গত এক বছরের মধ্যে দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দুশমন্থ চামিরা এই ম্যাচেও খেলতে পারবেন না।
গতবছর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নিসাঙ্কার। তারপর থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১২৮৮ রান করেছেন তিনিই। এ সময়ের মধ্যে আর কোনো লঙ্কান ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রানও করতে পারেননি। অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি ৪৭ ম্যাচ খেলেছেন চামিরা।
সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্য। কিন্তু এই ম্যাচে তারা নিসাঙ্কা ও চামিরার সার্ভিস পাবে না। ব্যাঙ্গালুরুতে হতে যাওয়া ম্যাচটি দিবারাত্রির টেস্ট। এর আগে তিনটি দিবারাত্রির টেস্ট খেলে দুইটি জিতেছে শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল