রেকর্ড মূল্যে বিক্রি হলো আইপিএলের স্পন্সরশীপ
টাইটেল স্পন্সরশীপ বিক্রি করেই তারা ৫০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে প্রতি বছর টাটা বিসিসিআইকে দেবে ৩৩৫ কোটি রুপি করে, এর সঙ্গে এক্সিট ফিস বাবদ তাদের আরও দিতে হচ্ছে ২০০ কোটি রুপি। এর আগে আইপিএলের টাইটেল স্পন্সর বিক্রি করে কখনই এতো অর্থ আয় করেনি বিসিসিআই।
আর স্পন্সর হিসেবে এবার রুপে আর সুইগির সঙ্গে চুক্তিবদ্ধ করেছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই দুটি প্রতিষ্ঠানের কাছ থেকেই বিসিসিআই পেয়েছে ৮৬ কোটি রুপি।
এবারই প্রথম আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসেবে ৮টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে বিসিসিআই। টাইটেল স্পন্সর বাদেও বাকি পার্টনারদের কাছ থেকে ভারতীয় বোর্ডের আয় ৩০০ কোটি রুপির মতো। এর মধ্যে ড্রিম ইলেভেন ৪৮ কোটি রুপি, ইউএকাডেমী ৪৬ কোটি রুপি, ক্রেড ৪৪ কোটি রুপি দেবে বিসিসিআইকে।
এ ছাড়া আপস্টক্স ৪২ কোটি রুপি, রুপে ৪২ কোটি রুপি, সুইগি ৪২ কোটি রুপি, পেটিএম ২৮ কোটি রুপি সিয়েট ২৮ কোটি রুপি দিবে ভারতীয় বোর্ডকে। বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ নতুন স্পন্সর পাওয়ার ব্যাপারে নিশ্চিত করলেও কি পরিমাণ অর্থ তারা আয় করেছে সেটা খোলাসা করেননি তিনি।
এ প্রসঙ্গে জয় শাহ বলেছেন, ‘আইপিএলের যে নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু আছে সেটা দেখা যাচ্ছে। নতুন স্পন্সর পেয়ে আমরা খুব খুশি। মোট কত টাকা আমরা আয় করেছি সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এ বছর আমরা স্পনসরশিপ থেকে রেকর্ড অর্থ পেয়েছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?