সে ছিলেন ‘কড়া হেডস্যার ছিলেন’ : অশ্বিন
ভারতের হয়ে ২০১১ সালে অভিষেক ঘটিয়ে ৮৫ টেস্ট খেলা অশ্বিন কিন্তু ২০০৬ সাল থেকেই তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। সেই সময় তামিলনাড়ুর কোচ ছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার তথা মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রমন। ৫৬ বছর বয়সী রমনের অধীনে নিজের কেরিয়ারের একেবারের শুরুর দিকে নিজের ভিত গড়েছিলেন অশ্বিন। সেই রমনকেই ‘কড়া হেডস্যার’র তকমা দিলেন অশ্বিন।
অতীতের স্মৃতি রোমন্থন করে BCCI-কে দেওয়া এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘আমার অভিষেকের সময় রমন কোচ ছিলেন। উনি বেশ কড়া হেডস্যার ছিলেন এবং অনেকেই উনার সঙ্গে কথা বলতে ভয় পেত। আমার মনে আছে আমাদের অনুশীলনে উনি একদিন ফিল্ডিংয়ের ট্রেনিং করাচ্ছিলেন।
যারা অনুশীলনে বল থ্রো করছিল, তাদের যদি স্টাম্পের ওপর থ্রো না করত, তাহলেই বেশ বকাঝকা করছিলেন তিনি। দীর্ঘদিন একইভাবে এই ঘটনা হতে থাকার পর আমরা আস্তে আস্তে এই জিনিসটা মেনেই নিয়েছিলাম। উনি অনুশীলনে আমায় কড়া কথা বলতেন, আমিও প্রয়োজনে প্রশ্ন করতাম। উনি তেমন কোনওদিনই ভয় পাইনি।’
তবে রমনের সঙ্গে একদিনের আলোচনায় তাঁর প্রতি অশ্বিনের চিন্তাধারা বদলে দেয় এবং সম্মান আরও বাড়িয়ে তোলে বলে জানান ভারতীয় তারকা। ‘একদিন উনি আমায় একপাশে নিয়ে গিয়ে বলেন, অশ্বিন তুুমি সবে দলে এসেছ। টিম মিটিংয়ে তুমি নিজের মতামত দাও, সেটা ঠিক আছে। তবে তোমাকেও বুঝতে হবে আমরা যেটা বলছি সেটা কেন বলছি।
আমরা চাই না তুমি যখন ভারতের হয়ে খেলবে তখন তোমার ভিতটাই নড়বড়ে হোক। এই আলোচনাটাই আমার আর রমনের মধ্যেকার ব্যবধানটা কমিয়ে দেয়। আমি বুঝেছিলাম এই মানুষটা দলের সকল খেলোয়াড় যারা মাঠে প্রবেশ করছে, তাদের সবার ভালই চায়।’ জানান অশ্বিন। সেই অশ্বিনই আজ টেস্ট ক্রিকেটে সর্বকালীন উইকেট নেওয়া বোলারদের মধ্যে প্রথম ১০ জনের মধ্যে সামিল হয়ে গিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল