শীর্ষে সাকিব তালিকায় আছেন আশরাফুল
এই পাঁচটি সিরিজের মধ্যে ২০১৫ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়লাভ করেছিল টাইগাররা। যদিও বাকি চারটি সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। এখন পর্যন্ত একুশটি ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে চারটিতে।
যার একটি গত বিশ্বকাপে। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছিলেন মুশফিকর রহিম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। এখন পর্যন্ত দুই দলের মধ্যে সবচেয়ে বেশি চৌদ্দটি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব।
যেখানে ১৩ ইনিংসে তিনি রান করেছেন ৩৯৭। ব্যাটিং গড় ৩৩.০৪ হলেও তার স্ট্রাইক রেট ৬৮.৪৪ অনেকটাই কম। নেই কোনো সেঞ্চুরি তবে করেছেন চারটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৭৫ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান বর্তমান অধিনায়ক তামিম ইকবালের।
১২ ইনিংসে তিনি করেছেন ৩০৩ রান। যেখানে তার হাফ সেঞ্চুরি রয়েছে দুটি। সর্বোচ্চ ৮২ রান। বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। এছাড়াও তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করেছেন।
৯ ইনিংসের ৩৬ গড়ে মুশফিকুর রহিম রান করেছেন ২৯২। যেখানে তার রয়েছে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ১১০ রান। এছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১০ ইনিংসে করেছেন ২৫৭ রান। করেছেন তিনটি হাফ সেঞ্চুরি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম