খাজা ১৬০, ক্যারি ৯৩, স্মিথ ৭২, লায়ন ৩৮, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
৩ উইকেটে ২৫১ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন উসমান খাজা ও নাথান লায়ন। নাইটওয়াচম্যান লায়ন ব্যাট হাতেও ভালো অবদান রেখেছেন। ৬২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন এই স্পিনার। লায়নের ব্যাট থেকে আসে পাঁচটি বাউন্ডারি। ফাহিম আশরাফের বলে লায়ন বোল্ড হলে ভেঙে যায় এই জুটি।
লায়ন ফেরার পর ট্রেভিস হেডকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন খাজা। ৪৮ বলে ২৩ রান করে সাজিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান হেড। ক্যামেরন গ্রীনের সাথে আর ১৩ রান যোগ করতেই মৃত্যু ঘটে খাজার চমৎকার ইনিংসের। ৩৬৯টি বল মোকাবেলা করে খাজা করেন ১৬০ রান। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও একটি ছক্কা।
খাজার পর বড় ইনিংস খেলেছেন অ্যালেক্স ক্যারি। সপ্তম উইকেটে ক্যারির সাথে ৪৫ রানের জুটি গড়েন গ্রীন। ৭৩ বলে ২৮ রান করে নোমান আলির বলে বোল্ড হন গ্রীন। মিচেল স্টার্কও ক্যারিকে যোগ্য সঙ্গ দেন। তবে শতকের খুব কাছে গিয়েও তা হাতছাড়া করে ফেলেন ক্যারি। পার্টটাইমার বাবর আজমের বলে বোল্ড হন তিনি। ক্যারি ১৫৯ বলে খেলে করেন ৯৩ রান। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুইটি ছক্কা।
ক্যারি আউট হওয়ার সাথেসাথে দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি ঘটে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৫০৫ রান। ৯৫ বলে ২৮ রান নিয়ে ক্রিজে আছেন স্টার্ক, সাথে আছেন অধিনায়ক প্যাট কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৫০৫/৮ (১৮০ ওভার)
খাজা ১৬০, ক্যারি ৯৩, স্মিথ ৭২, লায়ন ৩৮;
ফাহিম ২/৫৫, সাজিদ ২/১৪৬।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?